কোলকাতা, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তার ফিটনেস নিয়ে একটা দুর্ভাবনা ছিল। জন বুকানন আর সৌরভ গাঙ্গুলী তারপরও আস্থা রাখলেন তার ওপর। তাদের মনে হলো, চার ওভার ঠিকঠাক বল করতে পারবেন শোয়েব আখতার আর ওইটুকু পারলেই হবে। ভুল ভাবেননি তারা। আইপিএল--এ প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েই কোলকাতা নাইটরাইডার্সের কোচ আর অধিনায়কের আস্থার মূল্য দিয়েছেন শোয়েব। পরপর তিন ওভারে শেবাগ (০), গৌতম গম্ভির (১০), এবি ডিভিলিয়ার্স (৭) আর মনোজ তিওয়ারিকে (৯) ফিরিয়ে দিয়েছেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'। এভাবে ২৮ রানে ৪ উইকেট হারানোর পরও জিতে যেতে পারতো দিল্লি। কিন্তু লক্ষিরতন শুক্লা (৩/৬) নিজের প্রথম ওভারের পাঁচ বলে তিন উইকেট নিয়েই শেষ করে দেন ম্যাচ। কোলকাতার ৬ উইকেটে ১৩৩ রানের জবাবে ১৭.৫ ওভারে ১১০ রানেই অলআউট দিল্লি ডেয়ারডেভিলস। ২৩ রানে জিতে গেছে সৌরভ গাঙ্গুলীর কোলকাতা নাইটরাইডার্স। ৯ ম্যাচে এটি তাদের পঞ্জম জয়। অন্যদিকে বীরেন্দর শেবাগের দিল্লির সমান ম্যাচে এটি পঞ্চম পরাজয়।
অথচ টস হেরে ফিল্ডিংয়ের সুযোগটাকে দিল্লি যেভাবে কাজে লাগিয়েছিল তাতে মনে হচ্ছিলো এ ম্যাচে দাঁড়াতেই পারবেনা কোলকাতা। আকাশ চোপড়া (১৩), সৌরভ গাঙ্গুলী (৭), টাইবু (৭), শুক্লাদের (১০) ব্যর্থতায় ৬ উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রান করে তারা। বলার মতো স্কোর ছিল শুধু সালমান বাট (৪৪ বলে ৪৮) আর ডেভিড হাসির (৩১ বলে ৩১)।
কোলকাতার স্কোর এত কম হওয়ার বড় কারণ ছিল ম্যাকগ্রা (২২/০), সাঙ্গওয়ান (১/২৯), মহেশ (২/৩৪) আর মাহরুফদের (২/২৫) বোলিং। শোয়েবের কাছে অবশ্য ম্লান হয়ে গেছেন তারা। ৩ ওভারে ১১ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এমন বিধ্বংসী বোলিংয়ের পর ম্যাচ সেরার পুরস্কার আর কে পেতে পারেন!
শোয়েব-ঝড়ের পরও দিল্লির আশার প্রদীপ মিটিমিটি জ্বালিয়ে রেখেছিলেন তিলকরতে
bdnews24