২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরিবর্তিত দল নিয়েই নিউজিল্যান্ডের মুখোমুখি ইংল্যান্ড

মাস দুয়েক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী দলটির ওপরেই আস্থা রাখলেন ইংল্যান্ডের নির্বাচকরা। কিউইদের সঙ্গেই তিন টেস্ট সিরিজের প্রথমটির জন্য রোববার ঘোষিত ১২ সদস্যের দলটিকে অপরিবর্তিতই বলা যায়। নিউজিল্যান্ড সফরে প্রথম ম্যাচ হেরেও পরের দুটোতে জিতে টেস্ট সিরিজ জয় করা দলটির প্রত্যেকেই আছেন এই দলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 11:38 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

লন্ডন, ১১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাস দুয়েক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ী দলটির ওপরেই আস্থা রাখলেন ইংল্যান্ডের নির্বাচকরা। কিউইদের সঙ্গেই তিন টেস্ট সিরিজের প্রথমটির জন্য রোববার ঘোষিত ১২ সদস্যের দলটিকে অপরিবর্তিতই বলা যায়। নিউজিল্যান্ড সফরে প্রথম ম্যাচ হেরেও পরের দুটোতে জিতে টেস্ট সিরিজ জয় করা দলটির প্রত্যেকেই আছেন এই দলে। সঙ্গে রাখা হয়েছে ফাস্ট বোলার ম্যাথু হগার্ডকে। নিউজিল্যান্ডে প্রথম টেস্টে খেললেও পরের দুই ম্যাচে সুযোগ পাননি তিনি। হগার্ডের ভাগ্যে শিকে ছিড়লেও স্টিভ হার্মিসন নির্বাচকদের সুদৃষ্টি পাননি। হগার্ডের মতোই প্রথম টেস্ট খেলে পরের দুই ম্যাচে উপেক্ষিত ছিলেন হার্মিসন। আগামী বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্টেও দর্শক হিসাবেই থাকতে হচ্ছে তাকে। ইনজুরির কারণে আগের দিনই প্রথম দুই টেস্টের জন্য বাদ পড়েছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডারকে না পাওয়ার দুঃখ ছাড়াও ইংলিশরা এখন পল কলিংউডকে নিয়ে আশঙ্কায়। দলে থাকলেও ইনজুরি আক্রান্ত কাঁধের শুশ্র