২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

নভেম্বরে নির্ধারিত দক্ষিণ আফ্রিকা সফরসূচী যেভাবে সাজানো হয়েছে তাতে বাংলাদেশের ক্রিকেটারদের রথ দেখা আর কলা বেচা, দুটোই হয়ে যাবে। মানে খেলা আর ঘুরে বেড়ানো সবই। তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজের একেকটা ম্যাচ পড়েছে একেক শহরে। কেপটাউন আর প্রিটোরিয়া ছাড়া প্রায় সব শহরেই ম্যাচ রাখা হয়েছে বাংলাদেশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 12:51 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, ৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নভেম্বরে নির্ধারিত দক্ষিণ আফ্রিকা সফরসূচী যেভাবে সাজানো হয়েছে তাতে বাংলাদেশের ক্রিকেটারদের রথ দেখা আর কলা বেচা, দুটোই হয়ে যাবে। মানে খেলা আর ঘুরে বেড়ানো সবই। তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজের একেকটা ম্যাচ পড়েছে একেক শহরে। কেপটাউন আর প্রিটোরিয়া ছাড়া প্রায় সব শহরেই ম্যাচ রাখা হয়েছে বাংলাদেশের। বৃহষ্পতিবার ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) প্রায় এক মাসের এই সফরের সূচী ঘোষণা করেছে। সূচী অনুযায়ী জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ দিয়েই সফর শুরু করবে বাংলাদেশ। এরপর ৭ নভেম্বর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ পচেফস্ট্রুমের সেনউইস পার্কে। দিবা-রাত্রির এই ম্যাচ খেলেই তারা ছুটবে বেনোনিতে। সেখানকার উইলোমোর পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে দিবা-রাত্রির ম্যাচ দিয়ে ওয়ানডে সিরিজ শেষ হবে ১২ নভেম্বর। টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে একটা তিনদিনের ম্যাচ খেলারও সুযোগ পাবে সফরকারীরা। ১৫-১৭ নভেম্বর এই প্রস্তুতি ম্যাচটি হবে কিম্বার্লির ডি বিয়ার্স ডায়মন্ড ওভালে। হানসি ক্রনিয়ের শহর ব্লুমফন্টেইনে প্রথম টেস্ট শুরু হবে ২০ নভেম্বর থেকে। ২৮ নভেম্বর থেকে সিরিজের শেষ টেস্টের ভেন্যু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫০ঘ.