মুম্বাই, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি হারের পর টানা দু ম্যাচ জিতেছে তারা। তারপরও কি বুধবারের ম্যাচে নিজেদের ফেবারিট ভাবতে পারছিল শচীন টেন্ডুলকারবিহীন মুম্বাই ইন্ডিয়ানস? পারার কথা নয়, কেননা, এ ম্যাচে যে তারা নিজেদের প্রথম ম্যাচের পর থেকে হারতেই ভুলে যাওয়া রাজস্থান রয়েলসের মুখোমুখি! তবে ছয় ম্যাচে ৫টি জয় নিয়ে শিরোপা জয়ের আশা উজ্জল করলেও এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেই বিপদে পড়েছে শেন ওয়ার্নের দল। শন পোলক গ্রায়েম স্মিথকে (৫) আর আশীষ নেহরা ইউসুফ পাঠানকে (১) ফিরিয়ে দেয়ায় ২১ রানে ২ উইকেট হারায় তারা। স্বপ্নীল আসনোদকার (২২*) আর শেন ওয়াটসন (২০*) অবশ্য শুরুর ওই বিপদ অনেকটাই কাটিয়ে উঠেছেন। ৬ ওভার শেষে তাই রাজস্থান রয়েলসের স্কোর ২ উইকেটে ৪৮।
রাজস্থান রয়েলস একাদশ : গ্রায়েম স্মিথ, স্বপ্নীল আসনোদকার, ইউসুফ পাঠান, শেন ওয়াটসন, মোহাম্মদ কাইফ, রবীন্দ্র জাদেজা, শেন ওয়ার্ন, মহেশ রাওয়াত, সোহেল তানভির, সিদ্ধার্থ ত্রিবেদী, মুনাফ প্যাটেল।
মুম্বাই ইন্ডিয়ানস একাদশ : যোগেশ টাকাওয়ালে, সনাৎ জয়াসুরিয়া, ডমিনিক থর্নলি, রবিন উথাপ্পা, ডোয়াইন ব্রাভো, অভিষেক নায়ার, শন পোলক, সৌরভ তিওয়ারি, রোহান রাজে, আশীষ নেহরা, ধাওয়াল কুলকার্নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২১০৩ ঘ.
bdnews24