২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতার বৃত্ত থেকে বেরোনো মুম্বাইয়ের এবারের শিকার দিল্লী

শচীন টেন্ডুলকার ইনজুরির জন্য এখনো একটি ম্যাচও খেলতে পারেননি। শ্রীশান্তকে চড় মেরে হরভজন সিং ১১ ম্যাচের জন্য নিষিদ্ধ। তার ওপরে প্রথম চার ম্যাচে টানা পরাজয়। আইপিএল-এর প্রথম আসরের শুরুটা এর চেয়ে খারাপ হতে পারতো না। তবে ব্যর্থতার বৃত্ত থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ানস। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পাওয়া মুম্বাইয়ের এবারের শিকার দিল্লী ডেয়ারডেভিলস। রোববার শেবাগের দলকে ২৯ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে মুম্বাই। অন্যদিকে ষষ্ঠ ম্যাচে দিল্লীর এটা দ্বিতীয় পরাজয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

মুম্বাই, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শচীন টেন্ডুলকার ইনজুরির জন্য এখনো একটি ম্যাচও খেলতে পারেননি। শ্রীশান্তকে চড় মেরে হরভজন সিং ১১ ম্যাচের জন্য নিষিদ্ধ। তার ওপরে প্রথম চার ম্যাচে টানা পরাজয়। আইপিএল-এর প্রথম আসরের শুরুটা এর চেয়ে খারাপ হতে পারতো না। তবে ব্যর্থতার বৃত্ত থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ানস। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পাওয়া মুম্বাইয়ের এবারের শিকার দিল্লী ডেয়ারডেভিলস। রোববার শেবাগের দলকে ২৯ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে মুম্বাই। অন্যদিকে ষষ্ঠ ম্যাচে দিল্লীর এটা দ্বিতীয় পরাজয়। মুম্বাইয়ের এই জয়ে সবচেয়ে বড় অবদান তাদের ভারপ্রাপ্ত অধিনায়ক শন পোলকের। ব্যাটিং-বোলিং দু বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলের জয়ের পথ সুগম করেছেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার। নিজেদের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে জয়াসুরিয়া (১৬ বলে ৩৪), পোলক (১৫ বলে ৩৩) ও থর্নলির (২৪ বলে ৩০) তিনটি ঝড়ো ইনিংসের সুবাদে ৮ উইকেটে ১৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে মুম্বাই। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে দিল্লীর সেরা বোলার মিডিয়াম পেসার মহেশ। জবাবে শুরু থেকেই ধুঁকতে শুরু করে দিল্লী। দলীর ৪ রানের মধ্যে গৌতম গম্ভীর ও শিখর ধাওয়ানকে হারানোর পর এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে বড় একটা জুটি গড়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক শেবাগ। কিন্তু আগের ম্যাচে ৪১ বলে ৭১ রান করে চেন্নাই সুপার কিংসকে বলতে গেলে একাই হারিয়ে দেয়া 'বীরু' এবার আর পারেননি। ৩টি করে চার ও ছক্কায় ২০ বলে ৪০ রান করে শেবাগ থর্নলির বলে পোলকের হাতে ক্যাচ দেয়ার পর লক্ষ্যের ধারেকাছেও পৌঁছাতে পারেনি দিল্লী ডেয়ারডেভিলস । দীনেশ কার্তিক (২৩ বলে ২৮), শোয়েব মালিক (২২ বলে ২৪) ও ডি ভিলিয়ার্সের (১৭ বলে ২১) প্রচেষ্টাগুলো শুধু তাদের পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে। ২৫ রানে ৩ উইকেট নেয়া আশীষ নেহরা মুম্বাইয়ের সফলতম বোলার। তবে তার চেয়ে একটি উইকেট কম পেলেও ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়েছেন পোলক। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যান অব দ্য ম্যাচও তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩৫ঘ.