২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থান রয়েলসকে জেতালেন শেন ওয়াটসন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হেরেই চলেছে রাহুল দ্রাবিড়ের দল ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স। শনিবার রাতে শেন ওয়ানের্ র রাজস্থান রয়েলসের কাছে ৭ উইকেটে হেরেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 03:34 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ব্যাঙ্গালোর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)--- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হেরেই চলেছে রাহুল দ্রাবিড়ের দল ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স। শনিবার রাতে শেন ওয়ানের্ র রাজস্থান রয়েলসের কাছে ৭ উইকেটে হেরেছে তারা। রাজস্থান রয়েলসের কাছে না বলে অবশ্য শেন ওয়াটসনের কাছে হেরেছে বলাই ভালো, কারণ, শেন ওয়ার্ন টস জিতে ফিল্ডিং নেওয়ার পর নতুন বল হাতে নিয়েই দুটি উইকেট নেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। ইনিংসের প্রথম বলে রাহুল দ্রাবিড় আর ম্যাচের তৃতীয় ওভারে শিবনারায়ন চন্দরপল - খুব তাড়াতাড়ি এমন দুটি উইকেট হারানোর ধাক্কা পুরোপুরি সামলে উঠতে না পারায় শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান তুলতে পেরেছিল ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স। তাদের এত অল্প রানে বেঁধে রাখায় মুনাফ প্যাটেল (২/২০), ওয়ার্নদের (১/২৩) বোলিংয়েরও বেশ ভালো অবদান ছিল। রাজস্থানের বোলারদের দাপটের মুখে রস টেলর (২০ বলে ৪৪) আর প্রভীন কুমারই (৩০ বলে ৩৪) যা একটু প্রতিরোধ গড়তে পেরেছিলেন। সহজ জয়ের লক্ষ্য তাড়া করতে নেমেও রাজস্থানের সূচনাটা কিন্তু ভালো হয়নি। ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। কিন্তু তারপর ওয়াটসন ৪১ বলে অপরাজিত ৬১ রান করায় ২.৫ ওভার হাতে রেখেই জয় পেয়ে যায় রাজস্থান রয়েলস। অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জেতানোয় শেন ওয়াটসনই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/এসি/১৫৫২ ঘ.