২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যাডলির হ্যাটট্রিকে সান্ত্বনার জয় প্রোটিয়াদের

স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান ইতিমধ্যেই গ্রামীণফোন একাডেমী কাপের ফাইনালে উঠে বসে আছে। হারতে হারতে বাদ পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা একাডেমী দল তাদের প্রথম জয়ের মুখ দেখলো এরপরই। রোববার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শ্যাডলির হ্যাটট্রিকে তারা পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয় পেয়েছে। যদিও দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর জয়টা মাত্র ৬ রানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান ইতিমধ্যেই গ্রামীণফোন একাডেমী কাপের ফাইনালে উঠে বসে আছে। হারতে হারতে বাদ পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা একাডেমী দল তাদের প্রথম জয়ের মুখ দেখলো এরপরই। রোববার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শ্যাডলির হ্যাটট্রিকে তারা পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয় পেয়েছে। যদিও দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর জয়টা মাত্র ৬ রানের। রিজা হেনড্রিক্সের ৮৪ রানে প্রোটিয়া একাডেমী দল ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ২১৬ রান। পাকিস্তান একাডেমীর ইয়াসির ৩৪ রানে নেন ৩ উইকেট। জবাবে পাকিস্তান অলআউট হয়নি ঠিকই। তবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১০ রানে থেমে যেতে হয় তাদের। এর কারণ শ্যাডলির হ্যাটট্রিকসহ ৫৩ রানে ৫ উইকেট তুলে নেওয়া। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন নাঈম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২০ঘ.