সেন্ট লুসিয়া, ১৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য পূরণ হয়নি ওয়েস্ট ইন্ডিজের। শ্রীলঙ্কাও পায়নি সফরের শেষ ম্যাচে সান্ত্বনার জয়। কারণ বৃষ্টির তান্ডব। মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ১৮.২ ওভারে ২ উইকেটে ৮১ রান তোলার পর নেমেছে বৃষ্টি। দেড় ঘন্টারও বেশি অপেক্ষা করার পর আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচটা। আর তাই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা ক্যারিবীয়দের প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার ইচ্ছাটা অপূর্ণই থেকে যায়।
টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কানদের শুরুটা ভালো হয়নি। তবে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর চামারা কাপুগেদারার সঙ্গে মাত্র তৃতীয় ওয়ানডে খেলতে নামা মাহেলা উদাওয়াত্তের ৮৪ রানের জুটি স্বস্তি ফিরিয়ে আনে সফরকারীদের শিবিরে। কাপুগেদারা ৪০ রান করে প্রতিপক্ষ অধিনায়ক ক্রিস গেইলকে রিটার্ন ক্যাচ দিলেও তাতে দমে যাননি উদাওয়াত্তে। ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ৭৩ রান করে আউট হয়েছেন তিনি। ২১ বছর বয়সী এই ওপেনারের উইকেটটাও গেইলের। তবে লেগ সাইডে দুর্দান্তভাবে স্টাম্পিং করার জন্য কৃতিত্বটা ক্যারিবীয় অধিনায়কের চেয়ে উইকেট কিপার দীনেশ রামদিনেরই বেশি।
উদাওয়াত্তে ফিরে যাওয়ার পর শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং একটা স্কোর উপহার দেয়ার কৃতিত্ব তিলকরতে
bdnews24