২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জেতালেন চন্দরপল

শেষ বলে ছক্কা মেরে প্রথম ম্যাচ জেতানোর স্মৃতি সতেজ থাকতে থাকতেই আবারো ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক শিবনারাইন চন্দরপল। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে হার না মানা ৫২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বাঁ হাতি এই ব্যাটসম্যান। সুবাদে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ৭ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 09:06 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

পোর্ট অব স্পেন, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স)- শেষ বলে ছক্কা মেরে প্রথম ম্যাচ জেতানোর স্মৃতি সতেজ থাকতে থাকতেই আবারো ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক শিবনারাইন চন্দরপল। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে হার না মানা ৫২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বাঁ হাতি এই ব্যাটসম্যান। সুবাদে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ৭ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৩০.৩ ওভারে ৫ উইকেটে ১১২ রান তোলার পর বৃষ্টি নামায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৫ ওভারে ১২৫ রানের জয়ের লক্ষ্য দেয়া হয় ওয়েস্ট ইন্ডিজকে। চতুর্থ উইকেট জুটিতে চন্দরপল আর স্যামুয়েলসের আক্রমণাত্মক ব্যাটিং ২০.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে দেয় তাদের। ০-২-এ পিছিয়ে পড়া শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচটি খেলবে ১৫ এপ্রিল, সেন্ট লুসিয়াতে। ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয়