করাচি, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবারো ম্যাচ পাতানোর কেলেঙ্কারির ধূম্রজাল বিশ্ব ক্রিকেটাঙ্গনে। গত বছরের শেষ দিকে পাকিস্তানের ভারত সফরের সময় নাকি এক জন 'রহস্যময়' ভারতীয় ব্যক্তিকে দেখা গিয়েছিল পাকিস্তানের কয়েক জন ক্রিকেটারের সঙ্গে। সেই ব্যক্তি তাদেরকে উপহার দেয়ারও চেষ্টা করেছিলেন। আইসিসি'র দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (এসিএসইউ) এক জন কর্মকর্তার চার পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার, ইউনিস খান, দানিশ কানেরিয়া ও উমর গুলকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
ইউনিস, কানেরিয়া ও গুলের ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, "এসিএসইউ কর্মকর্তা অ্যালান পিকক সেই লোকের সঙ্গে কয়েকজন পাকিস্তানী খেলোয়াড়ের সম্পর্কের ধরন নিয়ে তদন্ত করেছেন। সা
bdnews24