২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা এশিয়া কাপের বাংলাদেশ দল

প্রথমবারের মতো মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ২ মে থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য ১৪ জনের বাংলাদেশ দল ঘোষিত হয়েছে মঙ্গলবার। দলটির অধিনায়কের নাম অবশ্য ঘোষণা করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 01:38 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, ৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথমবারের মতো মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ২ মে থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য ১৪ জনের বাংলাদেশ দল ঘোষিত হয়েছে মঙ্গলবার। দলটির অধিনায়কের নাম অবশ্য ঘোষণা করা হয়নি। এশিয়া কাপে খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে ২৬ এপ্রিল। নির্বাচিত ক্রিকেটারদের বুধবার বিকেল পাঁচটায় ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কোচ জাফরুল এহসানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। বাংলাদেশ দল : সাথীরা জাকির জেসি, শুকতারা, আয়েশা আক্তার, সালমা খাতুন, আইরিন সুলতানা, চামেলী খাতুন, রুমানা আক্তার, পান্না ঘোষ, শামীমা আক্তার পিংকি, জাহানারা আলম, লিলি রাণী, তিথি রাণী, পাপিয়া হক বাবু এবং মিনা খাতুন। স্ট্যান্ড বাই : ফাতেমা-তুজ জোহরা, মাহমুদা খান, লতা মন্ডল এবং চম্পা চাকমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২৫ঘ.