২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সিরিজে বাংলাদেশের পোশাক স্পনসর ইহসান

পাকিস্তানের ইহসান স্পোর্টসের সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হয়েছে অনেক আগেই। এরপর থেকেই বাংলাদেশ দলের কোনো পোশাক স্পনসর নেই। শেষপর্যন্ত আবার এগিয়ে এসেছে ইহসান স্পোর্টস, কিন্তু তাদের এবারের স্পনরশিপ শুধুই পাকিস্তান সফরের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 01:02 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, ৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পাকিস্তানের ইহসান স্পোর্টসের সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হয়েছে অনেক আগেই। এরপর থেকেই বাংলাদেশ দলের কোনো পোশাক স্পনসর নেই। শেষপর্যন্ত আবার এগিয়ে এসেছে ইহসান স্পোর্টস, কিন্তু তাদের এবারের স্পনরশিপ শুধুই পাকিস্তান সফরের জন্য। তাই চলতি পাকিস্তান সফরে মোহাম্মদ আশরাফুলদের জার্সিতে অবশ্য শোভা পাচ্ছে সেই ইহসান স্পোর্টসেরই লোগো। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এখবর জানিয়েছে বিসিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০০ঘ.