ঢাকা, ৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আসছে জুনে ভারত ও পাকিস্তানকে নিয়ে ঢাকায় ত্রিদেশীয় সিরিজ নির্ধারিত হয়ে আছে আগে থেকেই। এবার চার ম্যাচের ওই টুর্নামেন্টের সফরসূচীও চূড়ান্ত হয়েছে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ জুন উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
পাকিস্তান ঢাকায় চলে আসবে ৬ জুন। তবে ভারত আসবে একটু দেরিতে। টুর্নামেন্ট শুরুর দিন ঢাকায় পৌছাবে তারা। ১০ জুন তারা চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। ১২ জুন গ্র"প পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ-ভারতের। গ্র"প পর্বের শীর্ষ দুই দল ১৪ জুন ফাইনালে খেলবে। অবশ্য জুন মাসে বৃষ্টি-বাদলের আশঙ্কা মাথায় না রাখলে চলেই না। এজন্যই ত্রিদেশীয় সিরিজের সূচীতে প্রতিটা ম্যাচের রিজার্ভ ডেও রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২৫ঘ.
bdnews24