২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামারাবীরার সেঞ্চুরি বাঁচালো শ্রীলঙ্কাকে

৯৯ রানে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তখন দিশেহারা। ক্রিজে শেষ স্পেশালিস্ট ব্যাটসম্যান থিলান সামারাবীরার সঙ্গে মোটামুটি ব্যাট করতে জানা চামিন্ডা ভাস। প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংস অল্প রানে গুটিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সে সময় জয়ের স্বপ্নে বিভোর। শনিবার পোর্ট অব স্পেন টেস্টের তৃতীয় দিনে এমন মারাত্মক ব্যাটিং বিপর্যয়ের পরও শ্রীলঙ্কার সংগ্রহ শেষ পর্যন্ত ২৬৮ রান, কারণ সামারাবীরার দারুণ এক সেঞ্চুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তখন দিশেহারা। ক্রিজে শেষ স্পেশালিস্ট ব্যাটসম্যান থিলান সামারাবীরার সঙ্গে মোটামুটি ব্যাট করতে জানা চামিন্ডা ভাস। প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংস অল্প রানে গুটিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সে সময় জয়ের স্বপ্নে বিভোর। শনিবার পোর্ট অব স্পেন টেস্টের তৃতীয় দিনে এমন মারাত্মক ব্যাটিং বিপর্যয়ের পরও শ্রীলঙ্কার সংগ্রহ শেষ পর্যন্ত ২৬৮ রান, কারণ সামারাবীরার দারুণ এক সেঞ্চুরি। তার ১২৫ রানের ইনিংসটার জন্যই দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিবীয়দের সামনে ২৫৩ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে শ্রীলঙ্কানরা। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে রোববার চতুর্থ দিন মধ্যাহ্ন -বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৯৩ রান। সারওয়ান ৪৫ ও চন্দরপল ব্যাট করছেন ১৩ রান নিয়ে। আউট হওয়া তিন ব্যাটসম্যান গেইল (১০), চ্যাটারগুন (১১) ও স্যামুয়েলস (১১)। তিন উইকেটের দুটো ভাসের, অন্যটা তুষারার। সকালে ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে শুরু করা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস বেশি দূর যেতে দেননি মুত্তিয়া মুরালিধরন। টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারীর ঘুর্ণিতে ২৯৪ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। শেষ তিনটি উইকেটের দুটোই তুলে নিয়েছেন মুরালি। ৭৯ রানে ৫ উইকেট নেয়া স্পিন-জাদুকরের ইনিংসে এটা ৬৩তম ৫ উইকেট শিকার। ১৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা শুরুতেই পড়ে যায় বিপদে। জেরম টেলরের প্রথম বলেই মালিন্দা ওয়ার্নাপুরা (০) ক্যাচ দেন স্লিপ ফিল্ডার শিউনারায়ণ চ্যাটারগুনকে। অন্য ওপেনার মাইকেল ভ্যানডর্টকে (১)মিড অন থেকে সরাসরি থ্রোতে রান আউট করে সফরকারীদের দ্বিতীয় ধাক্কাও দিয়েছেন টেলর। দলীয় ৪ রানেই দুই ওপেনারকে হারিয়ে বসা শ্রীলঙ্কা ৩২ রানে পৌঁছানোর পর আবার জোড়া ধাক্কা খেয়েছে। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে (১২) ফিদেল এডওয়ার্ডস বোল্ড এবং ঐ একই রানে অর্থাৎ ৩২ রানে কুমার সাঙ্গাকারাকে (১৪) মারলন স্যামুয়েলসের ক্যাচ বানিয়েছেন ড্যারেন পাওয়েল। তিলকরতে