২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড টেস্ট দলে নতুন মুখ অ্যারন রেডমন্ড

স্টিভেন ফ্লেমিংয়ের অবসরে নিউজিল্যান্ডের টেস্ট দলের টপ অর্ডারে এখন এক বড় শূন্যতা। অ্যারন রেডমন্ড কি সেই শূন্যতা পূরণ করতে পারবেন? নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক স্যার রিচার্ড হ্যাডলি অবশ্য রেডমন্ডের ওপরে যথেষ্ট আস্থাশীল। এ মাসেই শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরের টেস্ট দলে তাই এই ওপেনারকে রাখতে দ্বিধা করেননি হ্যাডলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ওয়েলিংটন, ৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্টিভেন ফ্লেমিংয়ের অবসরে নিউজিল্যান্ডের টেস্ট দলের টপ অর্ডারে এখন এক বড় শূন্যতা। অ্যারন রেডমন্ড কি সেই শূন্যতা পূরণ করতে পারবেন? নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক স্যার রিচার্ড হ্যাডলি অবশ্য রেডমন্ডের ওপরে যথেষ্ট আস্থাশীল। এ মাসেই শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরের টেস্ট দলে তাই এই ওপেনারকে রাখতে দ্বিধা করেননি হ্যাডলি। তিন টেস্টের মতো ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্যও শনিবার ঘোষিত হয়েছে নিউজিল্যান্ড দল। সেখানে সবচেয়ে বড় চমক ওপেনার জেসি রাইডারের অন্তর্ভুক্তি। দিন কয়েক আগে ঘরের মাঠে ইংল্যান্ডের সঙ্গেই ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোটামুটি ভালোই অভিষেক হয়েছিল রাইডারের। কিন্তু ৫ ম্যাচের সেই সিরিজে ৪৯ গড়ে ১৯৬ রান করলেও স