২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দল পাকিস্তান থেকে ফেরার পর সুপার লিগ

বৃহষ্পতিবার শেষ হচ্ছে চলতি মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্ব। এর কয়েকদিনের মধ্যেই সেরা ছয়টি দলকে নিয়ে সুপার লিগ শুরু হওয়ার কথা থাকলেও তা শেষপর্যন্ত হচ্ছে না। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলতে ৬ এপ্রিল পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 05:12 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, ২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বৃহষ্পতিবার শেষ হচ্ছে চলতি মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্ব। এর কয়েকদিনের মধ্যেই সেরা ছয়টি দলকে নিয়ে সুপার লিগ শুরু হওয়ার কথা থাকলেও তা শেষপর্যন্ত হচ্ছে না। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলতে ৬ এপ্রিল পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। জাতীয় দলের তারকাদের ছাড়া ক্লাবগুলো সুপার লিগ খেলতে চাইবে না জানা কথাই। একারণেই জাতীয় দলের পাকিস্তান সফরের সময় বন্ধ থাকবে লিগ। দল দেশে ফেরার পরপরই শুরু হবে সুপার লিগ। ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান গাজী আশরাফ লিপু এমনই জানিয়েছেন। "জাতীয় দল পাকিস্তানে থাকাকালীন আমরা সুপার লিগের ম্যাচ আয়োজন না করারই সিদ্ধান্ত নিয়েছি। দল দেশে ফিরলে তখন প্রিমিয়ার ক্রিকেটের এই পর্বটা বেশ জমজমাটই হবে আশা করি"- বলেছেন লিপু। তবে ঢাকার ক্রিকেটের অভিভাবক সংস্থাটি এখনই সুপার লিগ শুরুর দিনক্ষণ জানাতে পারছে না। জাতীয় দলের পাকিস্তান থেকে ফেরার কথা ২২ এপ্রিল। এর পরপরই সুপার লিগ শুরুর তারিখ ঠিক করাতেও আছে সমস্যা। কারণ গ্রামীণফোন একাডেমী কাপের জন্য তখনো ব্যস্ত থাকবেন বেশ কিছু ক্রিকেটার যারা নিজ নিজ ক্লাব দলে গুরুত্বপূর্ণ বলেও বিবেচিত। ক্লাবগুলো নাকি তাদেরও ছাড়তে সুপার লিগে ছাড়তে চাইছে না। একাডেমী কাপ শেষ হবে মে মাসের প্রথম সপ্তাহে। এজন্য সুপার লিগ এপ্রিল মাসেই শুরু করা যাবে কিনা তা নিয়েও আছে সংশয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩০ঘ.