২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের প্রমীলা ক্রিকেটাররা

সালমা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে সফরকারী হংকং দলকে সহজেই হারিয়ে দিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচের ৮ উইকেটের এই জয় চার ম্যাচের সিরিজে বাংলাদেশের প্রমীলা ক্রিকেট দলকে এগিয়ে দিল ১-০ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালমা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে সফরকারী হংকং দলকে সহজেই হারিয়ে দিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচের ৮ উইকেটের এই জয় চার ম্যাচের সিরিজে বাংলাদেশের প্রমীলা ক্রিকেট দলকে এগিয়ে দিল ১-০ ব্যবধানে। বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন ২ রানে নিয়েছেন ৫ উইকেট। যে ম্যাচে একজন বোলার এমন কৃতিত্ব দেখান সেই ম্যাচে প্রতিপক্ষের ব্যাটিং কার্ডের চেহারা বীভৎস হওয়ারই কথা। তা হয়েছেও। ২২.২ ওভারে ৩৮ রানে অলআউট হয়েছে তারা, দলের ৬ জন আউট হয়েছে শূন্য রানে। প্রয়োজনীয় ৩৯ রান করতে বাংলাদেশের মেয়েদের লেগেছে ১৩.২ ওভার। তারা উইকেট হারিয়েছে মাত্র দুটো। ওপেনার সাতরিয়া জাকির করেছেন সর্বোচ্চ ২২। আয়েশা এবং পান্না অপরাজিত ছিলেন যথাক্রমে ৮ ও ৪ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১০০ঘ.