২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নাপুরার সেঞ্চুরিতে ভালো অবস্থানে শ্রীলঙ্কা

অভিষেক টেস্টে কোনো রান করতে পারেননি মালিন্দা ওয়ার্নাপুরা, গত জুনে বাংলাদেশের বিপক্ষে কলম্বোতে আউট হয়ে গিয়েছিলেন শূন্য রানে। তবে পরের টেস্টেই ৮২ রান করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে তার যোগ্যতার কথা। ক্যারিয়ারে তৃতীয় টেস্টে একেবারে সেঞ্চুরি! ওয়ার্নাপুরার ১২০ রানের দারুণ এক ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছে শ্রীলঙ্কাকে। প্রথম দিনশেষে শ্রীলঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ২৬৯ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 10:27 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

জর্জটাউন, গায়ানা, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অভিষেক টেস্টে কোনো রান করতে পারেননি মালিন্দা ওয়ার্নাপুরা, গত জুনে বাংলাদেশের বিপক্ষে কলম্বোতে আউট হয়ে গিয়েছিলেন শূন্য রানে। তবে পরের টেস্টেই ৮২ রান করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে তার যোগ্যতার কথা। ক্যারিয়ারে তৃতীয় টেস্টে একেবারে সেঞ্চুরি! ওয়ার্নাপুরার ১২০ রানের দারুণ এক ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছে শ্রীলঙ্কাকে। প্রথম দিনশেষে শ্রীলঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ২৬৯ রান। জর্জটাউনের প্রভিডেন্স স্টেডিয়ামের উইকেটে একেবারে ঘাসবিহীন, ব্যাটিং সহায়ক। টস জিতে তাই ব্যাট করার সিদ্ধান্ত নিতে দু বার ভাবেননি মাহেলা জয়াবর্ধনে। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে উদ্বোধনী জুটিতে দলকে ১৩০ রান উপহার দিয়েছেন দু ওপেনার ওয়ার্নাপুরা ও মাইকেল ভ্যানডর্ট। ভ্যানডর্ট অবশ্য রান আউট হওয়ার হাত থেকে বেঁচে গেছেন একবার। শেষ পর্যন্ত দীর্ঘদেহী এই বাঁহাতি ব্যাটসম্যানকে ইনসুইঙ্গিং ইয়র্কারে এলবিডব্লুর ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজকে ব্রেক থ্রু এনে দিয়েছেন জেরম টেলর। ভ্যানডর্টের ৫২ রানে বাউন্ডারির সংখ্যা ৮টি। ওয়ার্নাপুরাও ভাগ্যের সহায়তা পেয়েছেন। ৯৫ রানের সময় প্রতিপক্ষ অধিনায়ক ক্রিস গেইলের বলে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। সুযোগটাকে কাজে লাগিয়ে ১৮২ বলে ১২টা বাউন্ডারি সহ প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নাপুরা। শেষ পর্যন্ত তাকে কট বিহাইন্ড করে ক্যারিবীয় শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছেন ডুইন ব্রাভো। বাঁহাতি ওয়ার্নাপুরার ২২৬ বলের ইনিংসটা সাজানো ছিল ১৪টা বাউন্ডারিতে। দিনের প্রথম দুই সেশন ভালো কাটলেও শেষ সেশনটা তেমন ভালো কাটেনি সফরকারীদের। ১ উইকেটে ১৯০ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া শ্রীলঙ্কানরা শেষ সেশনে ওয়ার্নাপুরাকে ছাড়াও আরো দুই উইকেট হারিয়েছে। দুটো উইকেটই টেলরের। ৫০ রান করে স্লিপে ডেভন স্মিথের হাতে ধরা পড়েছেন কুমার সাঙ্গাকারা। আর শর্ট মিডউইকেটে বদলি ফিল্ডারের হাতে ক্যাচ দেয়ার আগে কোনো রানই করতে পারেননি থিলান সামারাবীরা। দিনশেষে জয়াবর্ধনে ২৫ ও তিলকরতে