২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার শুরু হচ্ছে ব্যাংকার্স ক্রিকেট

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা মেকার আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট শুরু হচ্ছে শুক্রবার থেকে। টুর্নামেন্টে বাংলাদেশের শীর্ষস্থানীয় ছয়টি ব্যাংক অংশ নিচ্ছে। ব্যাংকগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ট্রাস্ট ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, ২০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা মেকার আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট শুরু হচ্ছে শুক্রবার থেকে। টুর্নামেন্টে বাংলাদেশের শীর্ষস্থানীয় ছয়টি ব্যাংক অংশ নিচ্ছে। ব্যাংকগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ট্রাস্ট ব্যাংক। এ উপলক্ষ্যে বুধবার হোটেল সোনারগাঁয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টের ম্যাচগুলো হবে ৩৫ ওভারের। এতে শুধু ব্যাংকের কর্মীরাই অংশ নিতে পারবেন। শুক্রবার গুলশান ইয়ুথ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টার্ন ও এক্সিম ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.