২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন সমালোচকদের খুঁজে বেড়াচ্ছেন ধোনি

এবার পাল্টা সমালোচনায় নামলেন মহেন্দ্র সিং ধোনি। স্পষ্ট করে বলেই দিলেন, কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়দের না রেখে ঠিকই করেছিলেন। এখন অবশ্য এ কথা বলতেই পারেন তিনি। তার নেতৃত্বে বেস্ট অব থ্রি'র ফাইনালের প্রথম দুটিতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে কয়েকদিন আগেই তো সিবি সিরিজ জিতে এসেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 12:36 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

মুম্বাই, ২০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবার পাল্টা সমালোচনায় নামলেন মহেন্দ্র সিং ধোনি। স্পষ্ট করে বলেই দিলেন, কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়দের না রেখে ঠিকই করেছিলেন। এখন অবশ্য এ কথা বলতেই পারেন তিনি। তার নেতৃত্বে বেস্ট অব থ্রি'র ফাইনালের প্রথম দুটিতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে কয়েকদিন আগেই তো সিবি সিরিজ জিতে এসেছে ভারত। অথচ তরুণদের দল গড়ার অজুহাতে সিবি সিরিজে সৌরভ, দ্রাবিড়দের না খেলানোয় সমালোচনার ঝড় উঠেছিল ভারতে। বুধবার সেই প্রসঙ্গ টেনে ক্রিকইনফোকে ধোনি বলেছেন, শুরু থেকেই তার মনে হয়েছে তরুণদের সুযোগ দেয়া খুবই যৌক্তিক, "দলে কাকে কাকে চাই এ ব্যাপারে আমার ধারণাটা ছিল পরিষ্কার। নির্বাচকদের তখন তা-ই বলেছি। দলটা কেমন হয়েছিল এখনতো সেটা বুঝতেই পারছেন।" শুধু তা-ই নয়, ওয়ানডের অধিনায়কত্ব পাওয়ার আগে ভারতকে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ধোনি সমালোচকদের বর্তমান নীরবতার মাঝেই খুঁজে পেয়েছেন তার সিদ্ধান্তের সার্থকতা। কেউ যে আর "কেন সৌরভ-দ্রাবিড়দের বাদ দেয়া হলো" প্রশ্নটা তুলছেন না তা মনে করিয়ে দিয়ে পাল্টা প্রশ্ন রেখেছেন "একই প্রশ্ন এখন আর কেউ করছে না কেন? ফলাফল আমাদের পক্ষে না এলে কী হতো সেটা তো সবারই জানা। আচ্ছা, লোকজন কি তখন দলের পেছনে ছিল, নাকি কোনো কোনো ব্যক্তির পেছনে?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৮০৫ঘ.