ঢাকা, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার নিজেদের মাঠে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়েকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে তারা।
ঢাকা বিশ্বদ্যিালয় প্রথমে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে অলআউট হয় ১১৮ রানে। ঢাবির পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন অমি। ১৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দলের সঞ্জয় ৫৭ রান করে ম্যান অব দ্য ম্যাচ এবং জিতু ৫ ম্যাচে ২২৩ রান করে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন।
খেলা শেষে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জাবির ভিসি খন্দকার মুস্তাহিদুর রহমান। সভাপতিত্ব করেন প্রোভিসি মোহাম্মদ মুনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর সৈয়দ আব্দুল হাই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ মার্চ দেশের ১৪টি সরকারী বিশ্ববিদ্যালয়কে নিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএম/২১৪০ঘ.
bdnews24