২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সম্ভাবনায় শঙ্কা মেশালেন অ্যান্ডারসন

তৃতীয় দিন শেষে ম্যাচ রিপোর্টের শিরোনাম " দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে"। টপ অর্ডার ব্যাটসম্যানদের ছোটখাটো অবদানে আগের দিনের ১৪৪ রানের লিডটা ৪২১ হয়েছে ৯ উইকেটে ২৭৭ রানে দিন শেষ করায়। জিততে হলে রেকর্ড গড়তে হবে নিউজিল্যান্ডকে। ম্যাচ বাঁচাতে ব্যাট করতে হবে প্রায় দু'দিন। দ্বিতীয় টেস্ট জিতে তিন টেস্টের সিরিজে সমতা ফেরানোর আশা করবে না কেন ইংল্যান্ড?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ওয়েলিংটন, ১৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তৃতীয় দিন শেষে ম্যাচ রিপোর্টের শিরোনাম " দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে"। টপ অর্ডার ব্যাটসম্যানদের ছোটখাটো অবদানে আগের দিনের ১৪৪ রানের লিডটা ৪২১ হয়েছে ৯ উইকেটে ২৭৭ রানে দিন শেষ করায়। জিততে হলে রেকর্ড গড়তে হবে নিউজিল্যান্ডকে। ম্যাচ বাঁচাতে ব্যাট করতে হবে প্রায় দু'দিন। দ্বিতীয় টেস্ট জিতে তিন টেস্টের সিরিজে সমতা ফেরানোর আশা করবে না কেন ইংল্যান্ড? কিন্তু ম্যাচ রিপোর্ট শেষ করার একটু পরই বদলে গেল শিরোনাম। সেখানে গুরুত্ব দিয়ে লিখতে হলো, জেমস অ্যান্ডারসনের ইনজুরিতে পড়ার খবর। ৭৩ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস মাত্র ১৯৮ রানে শেষ করে দেয়া এই বোলার না থাকলে ইংল্যান্ডের ফাস্ট বোলিংয়ের যে অর্দ্ধেকও থাকে না! অবশ্য অ্যান্ডারসন থাকবেনইনা সেটা এত তাড়াতাড়ি বলা যাচ্ছে না। তা বলা যাবে, রোববার পানেসারের সঙ্গে তাকে ব্যাট করতে দেখা না গেলে কিংবা নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতে তাকে বল হাতে মাঠে না পেলে। শনিবার ওপেনার অ্যালেস্টেয়ার কুকের ৬০, স্ট্রাউসের (৪৪) সঙ্গে তার ১০৬ রানের জুটি আর বেল (৪১) এবং কলিংউডের (৬১) দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে জয়ের আশা নিয়েই দিন শেষ করে ইংল্যান্ড। বেসিন রিজার্ভে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটা পাকিস্তানের (২৭৭/৩, ডিসেম্বর ২০০৩)। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ২৮৬ রান করার রেকর্ড আছে নিউজিল্যান্ডের (বনাম শ্রীলঙ্কা, ২০০৬)। এ ম্যাচ জিততে হলে সেই দুটো রেকর্ড ভেঙ্গেও অনেক দূর এগোতে হবে নিউজিল্যান্ডকে। ড্যানিয়েল ভেট্টোরির দল এতটা পারবে দিন শেষে তা কেউই হয়তো ভাবেননি। কিন্তু দিনের খেলা শেষে ফুটবল খেলার সময় জেমস অ্যান্ডারসনের বাঁ পায়ের গোড়ালিতে চোট শঙ্কায় ফেলেছে ইংল্যান্ডকে। ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা গেছে তাকে। দলের মুখপাত্র অবশ্য জানিয়েছেন, ইনফর্ম এই বোলারকে হাসপাতালে পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। সেক্ষেতে চতুর্থ দিন তাকে ব্যাট করতে দেখার সম্ভাবনা এখনো আছে। এ ম্যাচে আর বল করতে পারবেন কিনা তা জানতে চতুর্থ দিনের সকাল পর্যন্ত অপেক্ষায় থাকতেই হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ২০০১ ঘ.