২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেতার ক্রিকেট নয়, মানবতার ক্রিকেট

প্রতিপক্ষ আগে ব্যাট করে ৫ উইকেটে তুলেছে ৯৪ রান। জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৯৯ রান তুলেও হেরেছে ৮৯ রানে! বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের টাইটেল স্পনসর ওয়ারিদ টেলিকমের সঙ্গে প্রীতি ম্যাচের নিয়মটাই এমন অদ্ভুত ছিল যে বেশি রান করেও হারের স্বাদ নিতে হয়েছে গ্রায়েম স্মিথদের। জিতলে হলে তাদের করতে হতো ওয়ারিদের দ্বিগুণ, মানে ১৮৮ রান!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রতিপক্ষ আগে ব্যাট করে ৫ উইকেটে তুলেছে ৯৪ রান। জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৯৯ রান তুলেও হেরেছে ৮৯ রানে! বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের টাইটেল স্পনসর ওয়ারিদ টেলিকমের সঙ্গে প্রীতি ম্যাচের নিয়মটাই এমন অদ্ভুত ছিল যে বেশি রান করেও হারের স্বাদ নিতে হয়েছে গ্রায়েম স্মিথদের। জিতলে হলে তাদের করতে হতো ওয়ারিদের দ্বিগুণ, মানে ১৮৮ রান! তবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার হার-জিত নয়, 'ফান গেম' এর মজাতেই বুঁদ হয়ে ছিলেন সবাই। দক্ষিণ আফ্রিকা দলের লজিস্টিকস ম্যানেজার গুলাম রাজা যেমন আম্পায়ারিং করতে নেমে 'বিলি বাওডেন' হয়ে গেলেন। বিচিত্র ভঙ্গিতে চার-ছয়ের সংকেত দিচ্ছিলেন। ভিআইপি গ্যালারির একটা অংশ থেকে স্যার সলিমুল্লাহ এতিমখানার শিশুদের দাবির মুখে সময়মতো ক্রিজে পৌছানো ব্যাটসম্যানকেও রান আউট দিয়ে দিলেন। কোচ মিকি আর্থার ব্যাটিং করতে নেমে রান আউট হলেন। আর টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভোগানো মরনে মরকেল ক্যারিয়ারে প্রথমবারের মতো আম্পায়ারিং করলেন। আর তাদের সঙ্গে ম্যাচে ওয়ারিদ দলের হয়ে খেলেছেন স্যার সলিমুল্লাহ এতিমখানার সজীবও। মিডিয়ামে পেসে যে কি-না উইকেটও নিয়েছে। আর এতিমখানার এই শিশুদের কাছে এটা অন্যরকম এক দিনই হয়ে উঠেছিল যেন। ম্যাচশেষে তাদের সঙ্গে নিয়ে ছবি তুলেছে পুরো দক্ষিণ আফ্রিকা দল। যেখানে প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথের কোলে বসে ছবি তোলার দুর্লভ সুযোগ পেয়েছে সলিমুল্লাহ এতিমখানার তৃতীয় শ্রেনীর ছাত্র অনিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২০ঘ.