২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আইপিএলের নিলামে উঠছেন আশরাফুল-মাশরাফিও

গত মাসে হওয়া মূল নিলামে কমবেশি সবগুলো দলই দেখিয়েছে তাদের অর্থের জোর। সর্বোচ্চ দাম হেঁকে বিশ্বসেরা ক্রিকেটারদের ভাগ-বাটোয়ারা করে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আটটি দল। এবার নিজ নিজ দলকে আরো শক্তিশালী করার সুযোগ তাদের সামনে। সেই সঙ্গে বাংলাদেশের দুয়েকজনের জন্যও এখন লোভনীয় অঙ্কের হাতছানি। কারণ ১১ মার্চ মুম্বাইতে যে ১৮জন ক্রিকেটারকে দ্বিতীয় পর্যায়ের নিলামে তুলতে যাচ্ছে আইপিএল কর্তৃপক্ষ, তাদের মধ্যে আছেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, ৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গত মাসে হওয়া মূল নিলামে কমবেশি সবগুলো দলই দেখিয়েছে তাদের অর্থের জোর। সর্বোচ্চ দাম হেঁকে বিশ্বসেরা ক্রিকেটারদের ভাগ-বাটোয়ারা করে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আটটি দল। এবার নিজ নিজ দলকে আরো শক্তিশালী করার সুযোগ তাদের সামনে। সেই সঙ্গে বাংলাদেশের দুয়েকজনের জন্যও এখন লোভনীয় অঙ্কের হাতছানি। কারণ ১১ মার্চ মুম্বাইতে যে ১৮জন ক্রিকেটারকে দ্বিতীয় পর্যায়ের নিলামে তুলতে যাচ্ছে আইপিএল কর্তৃপক্ষ, তাদের মধ্যে আছেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজাও। মূল নিলামে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ এবং দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সদের কোনো দলেই ঠাঁই হয়নি। এ কারণে দ্বিতীয় পর্যায়েও আবার তাদের নিলামে তোলা হচ্ছে। এই নিলামে ইউসুফের সঙ্গে পাকিস্তান থেকে আরো আছেন গত বছর টোয়েন্টি টোয়েন্টির প্রথম বিশ্বকাপে পাকদের একাই ফাইনালে তুলে দেওয়া ও প্রায় শিরোপাও জিতিয়ে দেওয়া মিসবাহ-উল হক এবং মোহাম্মদ হাফিজ। নিউজিল্যান্ডের সাতজন - রস টেলর, পিটার ফুলটন, জেমি হাউ, জিতান প্যাটেল, ক্রিস মার্টিন, কাইল মিলস এবং জেমস ফ্রাঙ্কলিন। অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ, শেন ওয়াটসন, জেমস হোপস এবং লুক পোমার্সবাচ। শ্রীলঙ্কা থেকে শুধু প্রসন্ন জয়াবর্ধনে। আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের প্রথম আসরের আগে এটাই হতে যাচ্ছে সর্বশেষ নিলাম। যেখান থেকে বাংলাদেশের আশরাফুল ও মাশরাফিদের কোনো না কোনো দলেরই লুফে নেওয়ার কথা। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০০ঘ.