২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবুলের ব্যাটে রান, সূর্যতরুণের প্রথম জয়

সোমবার রাতের ফ্লাইটেই চট্টগ্রাম থেকে ঢাকায় চলে এসেছিলেন প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবেন বলে। রানে না থাকায় চট্টগ্রাম টেস্টে একাদশের বাইরে থাকা হাবিবুল বাশার এবার প্রিমিয়ারে প্রথম ম্যাচ খেলতে নেমেই রানের দেখা পেলেন। মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লায় তার অপরাজিত ৬৫ রানের ইনিংসে ভর করেই প্রথম জয়ের দেখা পেয়েছে তিন বছর পর প্রিমিয়ারে ফেরা সূর্যতরুণ। সিটি ক্লাবের মাত্র ১৪৯ রান তাড়া করে অবশ্য মাত্র ৩ উইকেটেই জিতেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, ৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সোমবার রাতের ফ্লাইটেই চট্টগ্রাম থেকে ঢাকায় চলে এসেছিলেন প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবেন বলে। রানে না থাকায় চট্টগ্রাম টেস্টে একাদশের বাইরে থাকা হাবিবুল বাশার এবার প্রিমিয়ারে প্রথম ম্যাচ খেলতে নেমেই রানের দেখা পেলেন। মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লায় তার অপরাজিত ৬৫ রানের ইনিংসে ভর করেই প্রথম জয়ের দেখা পেয়েছে তিন বছর পর প্রিমিয়ারে ফেরা সূর্যতরুণ। সিটি ক্লাবের মাত্র ১৪৯ রান তাড়া করে অবশ্য মাত্র ৩ উইকেটেই জিতেছে তারা। এই জয় নিয়ে অবশ্য সংশয়ই তৈরি হয়ে গিয়েছিল সিটি ক্লাবের দুই নতুন বলের বোলার শাফাক আল জাবির (৩/২২) ও আরাফাত সালাউদ্দিনের (৩/২২) বোলিংয়ে। মাত্র ২১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা সূর্যতরুণকে এরপর জয়ের পথ দেখান হাবিবুলই। বাংলাদেশ দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদকে (৪০) নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েন ৮০ রানের পার্টনারশিপ। মাসুদ সালাউদ্দিনের তৃতীয় শিকারে পরিণত হয়ে ফিরে গেলেও হাবিবুল দলকে জিতিয়েই ফিরেছেন। তার ৮৯ বলের ইনিংসটায় ছিল ছয়টি বাউন্ডারির মার। ম্যাচ উইনিং ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কারটাও গেছে হাবিবুলের হাতেই। আগের রাতের বৃষ্টি এই ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে দেয়। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটা ৩৯ ওভারে নির্ধারিত হয়। এই ম্যাচটা তবু হতে পেরেছে। কিন্তু ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী-বিকেএসপি এবং বিকেএসপির দুই নাম্বার মাঠে মোহামেডান-পারটেক্সের ম্যাচ দুটো হতেই পারেনি। এই ম্যাচ দুটো হবে বুধবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ.