২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরির জন্য বাংলাদেশ সফরে আসতে পারছেন না ফিল্যান্ডার

৯ মার্চ শুরু থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার জন্য একটা দুঃসংবাদ। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বাংলাদেশ সফরে আসতে পারছেন না অলরাউন্ডার ভার্নন ফিল্যান্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ডারবান, দক্ষিণ আফ্রিকা, ৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৯ মার্চ শুরু থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার জন্য একটা দুঃসংবাদ। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বাংলাদেশ সফরে আসতে পারছেন না অলরাউন্ডার ভার্নন ফিল্যান্ডার। টেস্ট সিরিজের দলে না থাকলেও ওয়ানডে সিরিজের দলে ফিল্যান্ডার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ইনজুরিতে পড়ায় তাকে দল থেকে প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড 'ক্রিকেট সাউথ আফ্রিকা' বা সিএ। এক বিবৃতিতে সিএ জানিয়েছে ১৪ থেকে ২১ দিন মাঠের বাইরে থাকতে হবে ফিল্যান্ডারকে। তবে তার বদলি হিসাবে কাউকেই দলে নেয়া হয়নি। অর্থাৎ ১৩ সদস্যের দল নিয়েই ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে প্রোটিয়ারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪৬ঘ.