২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাউন্সারে পাল্টা আক্রমণও দেখলেন না স্মিথরা

তার মোটাসোটা শরীরটাকেই যেন লক্ষ্যবস্তু বানিয়ে ফেলেছিলেন মাখায়া এনটিনি। একের পর এক বাউন্সার গিয়ে লাগছিল তার বুকে, পাঁজরে। কিন্তু পাল্টা আক্রমণে এনটিনিকে ভড়কে দেওয়ার চেষ্টাও ছিল আকরাম খানের ব্যাটিংয়ে। প্রায় পাঁচ বছর আগের সেই টেস্টে আকরামের সতীর্থ ছিলেন মোহাম্মদ আশরাফুলও। অথচ তার নেতৃত্বে এতো দিন পর প্রোটিয়া পেসারদের ক্রমাগত বাউন্সারে অসহায় আত্মসমর্পণের ছবিই দেখেছে চট্টগ্রাম টেস্ট। এখানে পাল্টা আক্রমণের এমন কোনো উদাহরণ নেই যেটা দেখে রবি শাস্ত্রীর মতো কোনো ধারাভাষ্যকার বলে উঠতে পারতেন, "ব্যাটল বিটউইন এনটিনি অ্যান্ড আকরাম। এটাই এই টেস্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক।" চট্টগ্রাম টেস্টে বাউন্সারে বিভ্রান্ত বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্দশা নিয়ে লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 11:37 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

চট্টগ্রাম, ৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তার মোটাসোটা শরীরটাকেই যেন লক্ষ্যবস্তু বানিয়ে ফেলেছিলেন মাখায়া এনটিনি। একের পর এক বাউন্সার গিয়ে লাগছিল তার বুকে, পাঁজরে। কিন্তু পাল্টা আক্রমণে এনটিনিকে ভড়কে দেওয়ার চেষ্টাও ছিল আকরাম খানের ব্যাটিংয়ে। প্রায় পাঁচ বছর আগের সেই টেস্টে আকরামের সতীর্থ ছিলেন মোহাম্মদ আশরাফুলও। অথচ তার নেতৃত্বে এতো দিন পর প্রোটিয়া পেসারদের ক্রমাগত বাউন্সারে অসহায় আত্মসমর্পণের ছবিই দেখেছে চট্টগ্রাম টেস্ট। এখানে পাল্টা আক্রমণের এমন কোনো উদাহরণ নেই যেটা দেখে রবি শাস্ত্রীর মতো কোনো ধারাভাষ্যকার বলে উঠতে পারতেন, "ব্যাটল বিটউইন এনটিনি অ্যান্ড আকরাম। এটাই এই টেস্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক।" চট্টগ্রাম টেস্টে বাউন্সারে বিভ্রান্ত বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্দশা নিয়ে লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ তার মোটাসোটা শরীরটাকেই যেন লক্ষ্যবস্তু বানিয়ে ফেলেছিলেন মাখায়া এনটিনি। একের পর এক বাউন্সার গিয়ে লাগছিল তার বুকে, পাঁজরে। কিন্তু পাল্টা আক্রমণে এনটিনিকে ভড়কে দেওয়ার চেষ্টাও ছিল আকরাম খানের ব্যাটিংয়ে। প্রায় পাঁচ বছর আগের সেই টেস্টে আকরামের সতীর্থ ছিলেন মোহাম্মদ আশরাফুলও। অথচ তার নেতৃত্বে এতো দিন পর প্রোটিয়া পেসারদের ক্রমাগত বাউন্সারে অসহায় আত্মসমর্পণের ছবিই দেখেছে চট্টগ্রাম টেস্ট। এখানে পাল্টা আক্রমণের এমন কোনো উদাহরণ নেই যেটা দেখে রবি শাস্ত্রীর মতো কোনো ধারাভাষ্যকার বলে উঠতে পারতেন, "ব্যাটল বিটউইন এনটিনি অ্যান্ড আকরাম। এটাই এই টেস্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক।" চট্টগ্রাম টেস্টে বাউন্সারে বিভ্রান্ত বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্দশা নিয়ে লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ ২০০৩ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ওই টেস্টে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ১৮ রানে। সমানে সমানে লড়াইয়ের ছিঁটেফোটাও যখন থাকে না তখন আর উল্লেখ করার মতো কী-ই বা থাকে! তারপরও তৃতীয় দিনের বিকেলে এনটিনিকে ছেড়ে কথা বলেননি আকরাম। "এনটিনিকে একদম পেয়ে বসতে দেইনি। বেশ কয়েকবার শরীরে বল নেওয়ার পর আমিও চালালাম। মনে আছে টানা চারটি বাউন্ডারি মেরেছিলাম ওকে"- আশরাফুলদের সামনে বর্তমান নির্বাচকমন্ডলীর সদস্যই ছিলেন অনুপ্রেরণাদায়ক উদাহরণ হিসেবে। প্রত্যক্ষদর্শী হলেও সাজঘরে সতীর্থদের ওই ঘটনার কথা বলে অনুপ্রাণিত করার চেষ্টা বাংলাদেশ অধিনায়ক করেছেন বলে মনে হয় না। তাছাড়া এখনকার দলে এমন কিছুর চর্চা হয় বলেও কারো জানা নেই। ডেল স্টেইন, এনটিনি, মর্নে মরকেল ও জ্যাক ক্যালিসদের বাউন্সার সামলানোর উপায়ও যেন জানা ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের। আগের দিন সংবাদ সম্মেলনে এসে শাহরিয়ার নাফীস বলে গিয়েছিলেন, ব্যাটসম্যানরা বাউন্সার ভীতিতে ভুগেছেন বলে তার অন্তত মনে হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে তার ধারণাটা ভুল। এনটিনি তো পরিষ্কার পড়তে পারছিলেন তাদের বাউন্সারে বাংলাদেশের ব্যাটসম্যানদের আতঙ্কটা। পেরেছেন স্টেইনও। সোমবার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে টেস্ট সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে ধারাভাষ্যকার লক্ষণ শিবারাম কৃষ্ণানকে হাসতে হাসতেই বলছিলেন, "আমরা যে বাউন্সার দিয়েই যাচ্ছিলাম, এটা বোধহয় বাংলাদেশের ব্যাটসম্যানদের একদমই পছন্দ হচ্ছিল না।" পছন্দ হওয়ার কোনো প্রশ্নই নেই। বিশেষ করে স্টেইনের বাউন্সারগুলো সম্ভবত হিব্র" ভাষার মতো দুর্বোধ্য বলেই মনে হয়েছে আশরাফুলদের কাছে! সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক অকপটেই বলে ফেললেন কথাটা, "এই টেস্টে বাউন্সারে খুব সমস্যা হয়েছে আমাদের। বিশেষ করে অ্যাকশন ও গতির কারণে স্টেইনের বাউন্সারগুলো আমরা বুঝতেই পারিনি।" বুঝতে না পারার সবচেয়ে বড় ভুক্তভোগী আশরাফুল নিজেই। দুই ইনিংসেই স্টেইনের বাউন্সার ডেকে এনেছে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের মৃত্যু, "প্রথম ইনিংসে যে বাউন্সারটাতে আউট হলাম, মনে হয়েছিল বল মাথার ওপর দিয়ে চলে যাবে। কিন্তু বল এসেছে আরো নীচ দিয়ে। দ্বিতীয় ইনিংসে নীচ দিয়ে আসবে ভাবলেও ঘটেছিল উল্টোটা।" অর্থাৎ উইকেটে বল সব সময় প্রত্যাশিত উচ্চতা নিয়ে আসেনি, এমনটাই বোঝাতে চেয়েছেন তিনি। আশরাফুলের মতো সবাই হয়তো বাউন্সারে আউট হননি। তবে অন্যদের আউটেও ছিল এরই পার্শ্বপ্রতিক্রিয়া। ক্যালিসের বাউন্সারে আহত হয়ে আফতাবের হাসপাতালে যাওয়া বোধহয় ব্যাটসম্যানদের মনোজগত এলোমেলো করে দিয়েছিল আরো। প্রতিপক্ষকে চেপে ধরার এই কৌশল বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ বললেন, "কন্ডিশনের কারণেই এটা করতে হয়েছে আমাদের। প্রথম টেস্টের উইকেটে তেমন একটা বাউন্স ছিল না। তবে সেই ম্যাচে রিভার্স সুইং করানো যাচ্ছিল। কিন্তু এখানে ততোটা হয়নি আমাদের ইনিংসের শেষের দিকে ছাড়া। এজন্যই ওদের আউট করার জন্য ভিন্ন পথ বের করতে হয়েছে আমাদের। উইকেটে বাউন্স সামান্য বেশি থাকায় আমরাও আগ্রাসী হতে পেরেছি আরো।" বাউন্সারের বিরুদ্ধে পাল্টা আক্রমণের সেরা অস্ত্র হুক আর পুল বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো জানা আশরাফুলেরই। কিন্তু অনেক তারকা পেসারকে তুলোধুনো করে আসা বাংলাদেশ অধিনায়ক এই ম্যাচে সেটা করতে পারেননি। কারণ, "দুই ইনিংসেই আমাকে যে সময়ে ব্যাটিংয়ে নামতে হয়েছে তখন ওসব খেলা ঠিক হবে বলে মনে করিনি। প্রথম ইনিংসে নেমেছিলাম দিনের খেলা শেষ হওয়ার চার ওভার আগে। আর দ্বিতীয় ইনিংসে ছয় ওভার আগে।" প্রথম ইনিংসে বলের উচ্চতা বুঝতে না পেরে প্রথম বলেই আউট। দ্বিতীয় ইনিংসে ২০টা বল খেলে আসলেও পাল্টা আক্রমণে যাননি দলের কথা ভেবে। অথচ কতো বার যে প্রয়োজনে পুল-হুক খেলে মিডউইকেট কিংবা স্কয়ার লেগে ক্যাচ দিয়ে এসেছেন তার শেষ নেই। এই টেস্টে আক্রমণাত্মক ফিল্ডিংয়ের কারণে পুল-হুক খেললে সাফল্যের সম্ভাবনা কিন্তু ছিলই। তাহলে পাল্টা আক্রমণের উদাহরণও তৈরি হতো। প্রায় পাঁচ বছর আগেও যেটা এখান থেকে দেখে গিয়েছিলেন স্মিথ! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৭২৮ঘ.