ঢাকা, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট লিগের আকর্ষণ শেষ হওয়ার আগেই শুরু হয়ে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। শনিবার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আবাহনী-সূর্যতরুণের ম্যাচ দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাবেক ক্রিকেটার শাকিল কাশেম।
১২টি দলের প্রতিযোগিতা এই প্রিমিয়ার ক্রিকেট। এর আগে অবশ্য তারা মৌসুম শুরু করেছে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট লিগ দিয়ে। ক্রিকেটের এই অধুনা সংস্করণের ফাইনালে ওঠেছে আবাহনী ও সিটি ক্লাব, মার্চের মাঝামাঝিতে হবে শিরোপা নির্ধারনী ম্যাচটি। তার আগেই শুরু হয়ে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। শনিবার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী ও সূর্যতরুণ, নারায়ণগঞ্জ ওসামানী স্টেডিয়ামে খেলবে মোহামেডান ও বিকেএসপি এবং বিকেএসপিতে হবে সোনারগাঁও ক্রিকেটার্স-সিটি ক্লাবের ম্যাচ।
গতবারের প্রথম ১০টি দলের সঙ্গে এবার নতুন যোগ হয়েছে প্রথম বিভাগ উতরে আসা বিকেএসপি ও সূর্যতরুণ ক্লাব। প্রতিদিন লিগের তিনটি করে ম্যাচ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.
bdnews24