২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশা নিয়েই শেষ হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান

কোয়ার্টার ফাইনালে মাত্র ৪১ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ২০১ রানের বিশাল পরাজয়! পরের ম্যাচেও আরেকটা বড় হারের আশঙ্কা চোখ রাঙাচ্ছিল বাংলাদেশের তরুণদের সামনে। তবে বৃষ্টি সেই লজ্জা থেকে তাদের বাঁচিয়ে দিয়েছে। বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১১৫ রানে অলআউট হয়ে গেছে সোহরাওয়ার্দী শুভর দল। জবাবে অস্ট্রেলিয়া ৬ ওভারে বিনা উইকেটে ১৮ রান করার পর বৃষ্টি নেমে থামিয়ে দিয়েছে খেলা। এর পর আর খেলা শুরুই করা যায়নি। তবে ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের চেয়ে শ্রেয়তর রান রেটের সুবাদে ম্যাচ জিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। শনিবার পঞ্চম হওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

কুয়ালালামপুর, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোয়ার্টার ফাইনালে মাত্র ৪১ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ২০১ রানের বিশাল পরাজয়! পরের ম্যাচেও আরেকটা বড় হারের আশঙ্কা চোখ রাঙাচ্ছিল বাংলাদেশের তরুণদের সামনে। তবে বৃষ্টি সেই লজ্জা থেকে তাদের বাঁচিয়ে দিয়েছে। বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১১৫ রানে অলআউট হয়ে গেছে সোহরাওয়ার্দী শুভর দল। জবাবে অস্ট্রেলিয়া ৬ ওভারে বিনা উইকেটে ১৮ রান করার পর বৃষ্টি নেমে থামিয়ে দিয়েছে খেলা। এর পর আর খেলা শুরুই করা যায়নি। তবে ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের চেয়ে শ্রেয়তর রান রেটের সুবাদে ম্যাচ জিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। শনিবার পঞ্চম হওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। কুয়ালালামপুরের বেইয়ুমাস ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ দলের ওপেনার অমিত মজুমদার (৪৩) ছাড়া আর কোনো ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে পারেননি। দুই অংকের ঘরে গিয়েছেন আর এক জনই, ১৫ রানে অপরাজিত থাকা নাসির হোসেন। আর তাই ৪১.২ ওভারেই বাংলাদেশের ইনিংস শেষ। অথচ এক সময় ৩ উইকেটে ৮৭ রানে পৌঁছে সম্মানজনক স্কোর গড়ার স্বপ্ন দেখছিল তারা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৮ রানে হারাতে হয়েছে শেষ ৭ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড, ক্লাইভ রোজ ও ডেভিড কিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৬৫০ঘ.