সিডনি, ২৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই দেশের ক্রিকেট লড়াই যতটা জমজমাট তার চেয়ে অনেক বেশি জমজমাট কথার লড়াই। অস্ট্রেলিয়া আর ভারতের এক ম্যাচ থেকে আরেক ম্যাচে তবু বিরাম থাকে। কিন্ত বিতর্ক বা কথার লড়াইয়ে? একবার শুরু হলে তার রেশ চলে অনেকদিন। গত রোববারের হরভজন-ম্যাথু হেইডেন লড়াইটার রেশও চলছে এখনো। বুধবার হেইডেন তো এক হাত নিয়েছেনই সেইসঙ্গে ভারতীয় স্পিনারকে "জঘন্য জিনিস" বলে নতুন করে ঘি-ও ঢেলেছেন আগুনে। তবে সে আগুন যাতে বেশিদূর না ছড়ায় তা নিশ্চিত করতে ঝটপট কাজে নেমে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। হেইডেনকে বুধবার রাতেই শুনানীতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিএ।
হরভজনকে ফালতু বা 'জঘন্য' বলার পাশাপাশি তরুণ ফাস্ট বোলার ইশান্ত শর্মার প্রতি মল্লযুদ্ধের আহ্বান জানানোর অভিযোগও উঠেছে ম্যাথু হেইডেনের বিরুদ্ধে। হরভজনের সঙ্গে তার সা
bdnews24