২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়াবের নির্বাচন ১৪ মার্চ

প্রথমবারের মতো নির্বাচনে যাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)। আগামী ১৪ মার্চ ধানমন্ডি চার নাম্বার ক্রিকেট মাঠে হবে এই নির্বাচন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ২৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথমবারের মতো নির্বাচনে যাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)। আগামী ১৪ মার্চ ধানমন্ডি চার নাম্বার ক্রিকেট মাঠে হবে এই নির্বাচন। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ভোটাভুটি শেষে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। সভাপতি ও সাধারন সম্পাদকসহ মোট ১১টি পদে এই নির্বাচন হবে। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার আহমেদ ফাইয়াজ শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোয়াবের বিগত কার্যনির্বাহী কমিটি ও আহবায়ক কমিটি সভায় বসে নির্বাচনে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪০ঘ.