২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু'দলকেই সতর্ক করে দিল প্রথম টেস্ট!

বাংলাদেশ থেকে সরাসরি ভারতে সিরিজ খেলতে যাওয়ার কথা তাদের। তার আগে বাংলাদেশ সিরিজকে স্রেফ ভারত সফরের ওয়ার্ম আপ হিসেবে বোধহয় আর দেখছেন না গ্রায়েম স্মিথ। প্রথম টেস্টে বাংলাদেশ তার দলকে 'ওয়েক আপ কল' দিয়েছে বলেই যে এখন মনে হচ্ছে তার! তাই বলে বাংলাদেশ শিবিরেরও আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ দেখছেন না জেমি সিডন্স। কারণ চট্টগ্রামে পরের টেস্টে দক্ষিণ আফ্রিকা এরচেয়েও অনেক কঠিন দল হিসেবে আবির্ভুত হবে বলে নিশ্চিত তিনি। তার মানে 'হার্ড ফট' ঢাকা টেস্ট দু'দলের কাছেই পাঠিয়ে রেখেছে সতর্কবার্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 11:48 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ২৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ থেকে সরাসরি ভারতে সিরিজ খেলতে যাওয়ার কথা তাদের। তার আগে বাংলাদেশ সিরিজকে স্রেফ ভারত সফরের ওয়ার্ম আপ হিসেবে বোধহয় আর দেখছেন না গ্রায়েম স্মিথ। প্রথম টেস্টে বাংলাদেশ তার দলকে 'ওয়েক আপ কল' দিয়েছে বলেই যে এখন মনে হচ্ছে তার! তাই বলে বাংলাদেশ শিবিরেরও আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ দেখছেন না জেমি সিডন্স। কারণ চট্টগ্রামে পরের টেস্টে দক্ষিণ আফ্রিকা এরচেয়েও অনেক কঠিন দল হিসেবে আবির্ভুত হবে বলে নিশ্চিত তিনি। তার মানে 'হার্ড ফট' ঢাকা টেস্ট দু'দলের কাছেই পাঠিয়ে রেখেছে সতর্কবার্তা। "জয়ের জন্য এই টেস্টে আমাদের শ্রম নিংড়ে দিতে হয়েছে। প্রথম দু'দিন তো বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেটই খেলেছে"- বলেছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। এই টেস্ট থেকে আরো সাবধান হওয়ার শিক্ষার কথাটাও জানাতে ভোলেননি তিনি, "দেশের মাটিতে টানা তিন মাস খেলে আমরা এখানে এসেছি। উপমহাদেশে এবারের সফর যে কতো কঠিন হবে, এই টেস্ট থেকেই সেটা বোঝা হয়ে গেছে আমাদের। কাজেই এটাকে আমাদের জন্য 'ওয়েক আপ কল'ও বলতে পারেন।" ঘুম থেকে ওঠার পর আড়মোড়া ভাঙ্গতে ভাঙ্গতেই বাংলাদেশ সিরিজ পার করে দেওয়ার বিলাসিতায় যাচ্ছেন না প্রোটিয়া অধিনায়ক। বাংলাদেশ আবার এই টেস্টে কিছু সময়ের জন্য প্রতিপক্ষের টুটি চেপে ধরার অভিজ্ঞতায় উচ্ছ্বসিত হয়ে গেলেও বিপদে পড়বে বলে মনে হয় সিডন্সের। এজন্য স্মিথদের মতো সাবধানতা অবলম্বনের ডাক নিজের শিষ্যদেরও দিচ্ছেন এই অস্ট্্েরলিয়ান কোচ, "দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে বেশ ভালো মানিয়ে নিয়েছে বলেই মনে হয়েছে আমার। এর অর্থ চট্টগ্রামে আমাদের কাজ আরো অনেক কঠিন হয়ে যাবে। এখানে ওদের উইকেট পেতে যতোটা কষ্ট করতে হয়েছে আমাদের, পরের টেস্টে তার চেয়েও অনেক বেশি কষ্ট করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭৪০ঘ.