মুম্বাই, ২৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মূল কাজ ব্যাটিং হলেও অফ স্পিন করতে পারেন বলে মাঝে মাঝে বল হাতেও দেখা যায় তাকে। তবে আইসিসি জানিয়েছে, মার্লন স্যামুয়েলসকে শুধু ব্যাটই করাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ, বোলার স্যামুয়েলস আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। কারণ? অবৈধ বোলিং অ্যাকশনের কারণে 'বোলার' স্যামুয়েলসকে বহিস্কার করেছে আইসিসি।
গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্ট চলার সময় স্যামুয়েলসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট করা হয়েছিল। তারপর উইন্ডিজ অলরাউন্ডারের বোলিং অ্যাকশন খতিয়ে আইসিসির 'হিউম্যান মুভমেন্ট' বিশেষজ্ঞ প্যানেলের সদস্য মার্ক কিং দেখেছেন, অফ ব্রেক বা একটু জোরের ওপর ছাড়া ডেলিভারিগুলোর ক্ষেত্রে তার হাত আইসিসি অনুমোদিত মাত্রার (১৫ ডিগ্রি) চেয়ে বেশি (২৭ ডিগ্রি) বেঁকে যায়। এ কারণে তার বোলিংয়ে নিষেধাজ্ঞা আরোপিত হলেও স্যামুয়েলস তার অ্যাকশন আবার যাচাইয়ের জন্য আবেদন করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৬২৫ ঘ.
bdnews24