কুয়ালালামপুর, ২৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনূর্ধ ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে দাঁড়াতেই দেয়নি পাকিস্তান। বর্তমান চ্যাম্পিয়নরা টস জিতে মাত্র ১২৯ রানে গুটিয়ে দেয় রিকি পন্টিংদের উত্তরসুরীদের। ১৩০ রানের জয়ের লক্ষ্যে পৌঁছাতে পরে মাত্র ২৭.৫ ওভার আর ৪ উইকেট খরচ করতে হয়েছে পাকিস্তানকে।
ব্যাট হাতে ঝটপট জয় আদায়ে সবচেয়ে বড় ভূমিকা আলী আসাদ আর আহমেদ শাহজাদের। ওপেনার শাহজাদ ৬০ বলে ৪০ করে আউট হলেও আসাদ ৭০ বলে ১২টি সীমানা পার করা শট খেলে অপরাজিত থেকে যান ৬৩ রানে। সেই সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও দেয়া হয়েছে তাকে। তবে নগন্য জয়ের লক্ষ্য আদায় করে জয় একরকম নিশ্চিত করেছিলেন বোলাররাই। আদিল রাজা ২৬ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে বড় সর্বনাশ করেন অস্ট্রেলিয়ানদের। আজহার আত্তারি, ইমাদ ওয়াসিম আর উমর আকমলও কিছু কম যাননি। প্রত্যেকেই পেয়েছেন দুটি করে উইকেট। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত থেকে যান প্যাটিনসন।
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫০৬ ঘ.
bdnews24