ঢাকা, ২৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- রোববার ম্যাচের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ১৮২ রানে গুটিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরস্কার মঞ্চ তৈরির ব্যস্ততা চোখে পড়লো। বিকেলেই তো ম্যাচ শেষ হয়ে যেতে পারে! শেষপর্যন্ত যদিও এদিনই উইনিং চেক নেওয়ার জন্য গ্রায়েম স্মিথকে পোডিয়ামে উঠতে হয়নি কিন্তু ওয়ারিদ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন সকালে তিনি বিজয়ী হিসেবে মঞ্চে উঠবেনই! নিশ্চিত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পোর্টস রিপোর্টার মাসুদ পারভেজ।
রোববার ম্যাচের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে শেষ বলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ১৮২ রানে গুটিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরস্কার মঞ্চ তৈরির ব্যস্ততা চোখে পড়লো। বিকেলেই তো ম্যাচ শেষ হয়ে যেতে পারে! শেষপর্যন্ত যদিও এদিনই উইনিং চেক নেওয়ার জন্য গ্রায়েম স্মিথকে পোডিয়ামে উঠতে হয়নি কিন্তু ওয়ারিদ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন সকালে তিনি বিজয়ী হিসেবে মঞ্চে উঠবেনই! নিশ্চিত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পোর্টস রিপোর্টার মাসুদ পারভেজ।
২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে দিনশেষে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ১৭৮। অর্থাৎ দরকার আর মাত্র ২৭ রানের। চতুর্থ দিনের সকালটা তাই শুধুই আনুষ্ঠানিকতার। একে একে টেস্ট ক্রিকেটে এমন আনুষ্ঠানিকতার সকাল অনেক দেখা হয়ে গেল বাংলাদেশের।
৬ উইকেটে ১২৫ রান নিয়ে দিন শুরু করা টাইগাররা কিন্তু কমপক্ষে আড়াইশো রানের টার্গেট দিতে চেয়েছিল। সেটা দিতে পারলে যে প্রতিপক্ষকে চ্যালেঞ্জের মুখেই ফেলা যেত, তা ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট নিয়ে (বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার) মোহাম্মদ আশরাফুলদের স্বপ্ন ধুলিস্যাতের কারিগর জ্যাক কালিসও স্বীকার করলেন, "আমার মনে হয় টার্গেটটা ২৫০-২৭০ হলে খুব কঠিন হয়ে যেত।"
প্রতিপক্ষের কাজ সেরকম কঠিন করে দেওয়ার লক্ষণও দেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক, "আজ প্রথম ৫০ মিনিট কিন্তু আমরা পার করে দিয়েছিলাম।" কিন্তু এরপরই ১৪ বল ও ৩ রানের মধ্যে তিন তিনটি উইকেট হারানো বাংলাদেশের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। সম্ভব হলে এবং প্রত্যাশিত লিড পেলে যে বোলাররা জেতার স্বপ্নে রং চড়াতে পারতেন সেটা শেষ বিকেলেও দেখা গেছে। এই টেস্টের শুরু থেকেই নি
bdnews24