২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতার ক্ষতিপূরণের চেষ্টায় বাংলাদেশের বোলাররা

প্রথম সেশন শেষে বাংলাদেশ যেখানে ছিল (২৫ ওভারে ৮৫/৫), দিনের শেষে দক্ষিণ আফ্রিকাও তার প্রায় কাছাকাছি (২৪ ওভারে ৭৬/৪)। প্রথম সেশনে ডেইল স্টেইন ও টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখানো মরনে মরকেলের জোড়া আঘাতে বিপর্যস্ত বাংলাদেশ যদিও তা আর সামলে উঠতে পারেনি। তবু ১৯২ রানে অলআউট হওয়ার পরও যে দিনটা শুধুই প্রোটিয়াদের হয়ে থাকেনি তার কারণ, সকালের জোড়া আঘাত বিকেলে ফিরিয়েও দিয়েছে টাইগাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 04:27 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ২২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম সেশন শেষে বাংলাদেশ যেখানে ছিল (২৫ ওভারে ৮৫/৫), দিনের শেষে দক্ষিণ আফ্রিকাও তার প্রায় কাছাকাছি (২৪ ওভারে ৭৬/৪)। প্রথম সেশনে ডেইল স্টেইন ও টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখানো মরনে মরকেলের জোড়া আঘাতে বিপর্যস্ত বাংলাদেশ যদিও তা আর সামলে উঠতে পারেনি। তবু ১৯২ রানে অলআউট হওয়ার পরও যে দিনটা শুধুই প্রোটিয়াদের হয়ে থাকেনি তার কারণ, সকালের জোড়া আঘাত বিকেলে ফিরিয়েও দিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পোর্টস রিপোর্টার মাসুদ পারভেজ। প্রথম সেশন শেষে বাংলাদেশ যেখানে ছিল (২৫ ওভারে ৮৫/৫), দিনের শেষে দক্ষিণ আফ্রিকাও তার প্রায় কাছাকাছি (২৪ ওভারে ৭৬/৪)। প্রথম সেশনে ডেইল স্টেইন ও টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখানো মরনে মরকেলের জোড়া আঘাতে বিপর্যস্ত বাংলাদেশ যদিও তা আর সামলে উঠতে পারেনি। তবু ১৯২ রানে অলআউট হওয়ার পরও যে দিনটা শুধুই প্রোটিয়াদের হয়ে থাকেনি তার কারণ, সকালের জোড়া আঘাত বিকেলে ফিরিয়েও দিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পোর্টস রিপোর্টার মাসুদ পারভেজ। দিয়েছেন শাহাদাত হোসেন এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সিরিজ খেলতে নামা মোহাম্মদ রফিক। এসবের কাটাকুটি শেষে যা বেরিয়ে আসছে, তা বাংলাদেশ শিবিরের আফসোস ছাড়া আর কিছু নয়। রানটা আড়াইশোর বেশি হলে যে ওয়ারিদ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে আরো বেশি চাপে রাখা যেত গ্রায়েম স্মিথের দলকে। আফসোসটা আরো বেড়ে যেতে পারে প্রতিপক্ষের কোচ মিকি আর্থারের কথা শুনলে, "কাল (শনিবার) সকালে আমাদের সংগ্রামই করতে হবে।" এই সংগ্রামের শুরুটাও হয়ে গেছে প্রথম দিনের শেষ সেশনে। নতুন বলের বোলার শাহাদাতের দ্বিতীয় ওভারেই দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথের (১০) সাজঘরে ফেরাটা অবশ্য নিজের দোষেই। অফস্টাম্পের অনেক বাইরের বল কাভারে চালাতে গিয়ে প্লেড অন হন তিনি। এর পরের ওভারেই নিল ম্যাকেঞ্জিকে (৫) লেগ বিফোরের ফাঁদে ফেলে শাহাদাতই তাদের পরিণত করেন ১৯ রানে ২ উইকেট হারানো দলে। মূল স্ট্রাইক বোলার মাশরাফি বিন মর্তুজা ৫ ওভারে ৩১ রান দিয়ে ফেললেও সেটাকে যেন লুকিয়েই রাখছিল শাহাদাতের প্রথম স্পেলটা : ৯-৪-১৭-২! দশম ওভারে বোলিংয়ে আসা রফিকও দৃশ্যপটে নিজের আবির্ভাব ঘোষণা করতে সময় নেননি বেশি। চতুর্থ ওভারেই তার আর্মার বোকা বানায় তিনদিনের প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিয়ান হাশিম আমলাকে (২৫)। লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এর আগে বাংলাদেশের বিপক্ষে দুটো টেস্ট খেলেছেন। সর্বোচ্চ ইনিংস ১৩৯ রানের। তবে জ্যাক কালিসকে কখনোই আউট করতে পারেনি বাংলাদেশ। এটা গৌরবের সঙ্গে জানানোর পাশাপাশি দক্ষিণ আফ্রিকান সাংবাদিকরা এটাও জানাচ্ছিলেন, কালিসের কোনো ডাবল সেঞ্চুরি নেই। এবং বাংলাদেশ সফরেই সেটা পাওয়ার সূবর্ণ সুযোগ বলে ধরে নিয়েছেন তাদের কেউ কেউ। প্রস্তুতি ম্যাচের তুলনায় অনেকটা স্বাচ্ছন্দেই খেলতে থাকা কালিস (১৭) রফিকের নীচু হয়ে যাওয়া বলে বোল্ড হওয়ার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে শেরেবাংলার গ্যালারি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মনে তখন নিশ্চয়ই স্কোরবোর্ডে আরো রান জমা করে আসতে না পারার বেদনাটাই বেজেছে বেশি। নিজের প্রথম ওভারে উইকেট পেয়েছেন স্টেইন, মরকেল এবং অফস্পিনার ইয়োহান বোথা। দু'বছর আগে তার বিরুদ্ধে যিনি সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ এনেছিলেন, বোথা প্রথম ওভারটা করার সময়ও সেই আলীম দারই স্ট্যান্ডিং আম্পায়ার। নার্ভাসনেসে ভুগে থাকলে সেটা আরো বাড়িয়ে দেন আশরাফুল তাকে কাভার ড্রাইভ ও লেট কাটে টানা দুটো বাউন্ডারি হাঁকিয়ে। কিন্তু তাতেও সাধ না মেটা আশরাফুল পরের বলটাতেই আবারো চালাতে গিয়ে ডেকে আনেন তার ২৭ বলে ৩৪ রানের স্ট্রোক ঝলমলে ইনিংসের অপমৃত্যু। বোথা তার ফিরতি ক্যাচ নেওয়ার সময় মধ্যাহ্ন বিরতির ১৩ বল ও ৯ মিনিট বাকি। ৮২ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই অবশ্য প্রথম উইকেট হারায় টাইগাররা। ম্যাচের দ্বিতীয় বলে ফ্লিক করতে যাওয়া তামিম ইকবালের ব্যাট-প্যাড হয়ে বল চলে যায় বোলার স্টেইনেরই হাতে। তার পরের ওভারে অফস্টাম্পের বাইরের বল তাড়া করে উইকেটের পেছনে ক্যাচ হন প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি দিয়ে বাংলাদেশ শিবিরকে উদ্দীপ্ত করা জুনায়েদ সিদ্দিকীও (১)। নিজের বাম দিকে ঝাঁপিয়ে প্রথম স্লিপের জায়গা থেকে তার ক্যাচ নেন মার্ক বাউচার। ৩ রানে দুই ওপেনারকে হারানো বাংলাদেশকে নিজের প্রথম ওভারেই ৩২-৩ বানান মরকেল। এবার অফস্টাম্পের বাইরের বল তাড়া করে করে তৃতীয় স্লিপে ম্যাকেঞ্জির ক্যাচ হন ৫০-তম টেস্ট খেলতে নামা হাবিবুল বাশার (১১)। উইকেটে সেট হয়ে যাওয়া শাহরিয়ার নাফীসও একই বোলারের বল 'খেলবো কী খেলবো না' করতে করতে ব্যাট চালানোর খেসারত দেন। বল তার ব্যাটের বাইরের কানা নিয়ে চলে যায় প্রথম স্লিপে স্মিথের হাতে। এরপর আফতাব আহমেদ ও সাকিব আল হাসানের জুটিটাকেই মনে হচ্ছিল বাংলাদেশের ত্রাতা। ষষ্ঠ উইকেটে ৭০ রান যোগ করা এই দুই ব্যাটসম্যানও সেট হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসার দোষে দুষ্ট। স্বভাববিরুদ্ধ ধৈর্য্য দেখানো আফতাব (৮৪ বলে ৪৪) ধৈর্য্য হারিয়ে মিড অফে এনটিনিকে ক্যাচ দিয়ে বোথার দ্বিতীয় শিকার হওয়ার চার বল পরই সাকিবও (৬৯ বলে ৩০) সাজঘরমুখী। মরকেলের অফস্টাম্পের অনেক বাইরের বল চালিয়ে তৃতীয় স্লিপে এবি ডি ভিলিয়ার্সের ক্যাচ হন তিনি। এরপর মুশফিকুর রহিমকে (৭) বোল্ড করে নিজের দ্বিতীয় টেস্টেই মরকেলের ইনিংসে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ায় অবশ্য স্টিভ বাকনারেরও অবদান কম নয়। সিডনি বিতর্কের পর এই টেস্ট দিয়েই আম্পায়ারিংয়ে ফেরা এই ক্যারিবীয়র বিতর্ক সিদ্ধান্ত দেওয়া কিন্তু চলছেই। সাকিবকে আউট করার পরের বলেই রফিককে মরকেল লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন বলেই লেখা থাকবে স্কোরকার্ডে। কিন্তু টিভি রিপ্লেতে দেখা গেছে বল রফিকের ব্যাটের ভেতরের কানায় লেগেছে বেশ ভালোভাবেই। অবশ্য মরকেলের বোলিং কৃতিত্বের ভাগিদার শুধু বাকনারই নন, নাফীস-সাকিবরাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.