নারায়নগঞ্জ, ১৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- হাশিম আমলা তাকে দেখিয়ে দক্ষিণ আফ্রিকান সাংবাদিকদের বলেছিলেন, "বল সুইং করানোর স্কিল ওর বেশ ভালোই আছে।" তিনদিনের প্রস্তুতি ম্যাচে ৫ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামা আমলাকে বেশ ভালোই ভুগিয়েছিলেন সৈয়দ রাসেল। কিন্তু নির্বাচকরা সেদিন এই বাঁ হাতি পেসারের প্রথম স্পেলটা (৮-২-২২-২) মনেই রাখেননি। মনে রেখেছেন এর পরের স্পেলগুলো। যেগুলোতে পুরো ছন্দে তাকে পাওয়া যায়নি বলেই মনে হয়েছে নির্বাচকদের। একারণেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের ওয়ারিদ সিরিজের জন্য মঙ্গলবার দুপুরে ঘোষিত বাংলাদেশ দলে নেই রাসেল। তিনদিনের ম্যাচে পারফরম্যান্সও খারাপ না হলেও দলে জায়গা হয়নি বাংলাদেশের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়রেরও। দীর্ঘ পরিসরের ম্যাচে অপরীক্ষিত আব্দুর রাজ্জাককেই বেছে নিয়েছেন নির্বাচকরা।
যদিও ওয়ানডেতে বাংলাদেশের অপরিহার্য খেলোয়াড় রাজ্জাক টেস্ট খেলেছেন মাত্র দুটো। ২০০৬ সালে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৯ রানে কোনো উইকেট পাননি। আর গত বছর জুনে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৯ রান খরচে পেয়েছেন তার একমাত্র টেস্ট উইকেটটি। ওদিকে ১২ টেস্টে ৩২ উইকেট পাওয়া এনামুল এই তিনদিনের ম্যাচেও ৯৩ রান খরচে নিয়েছেন ৩ উইকেট। কিন্তু তার চেয়ে রাজ্জাককে প্রধান নির্বাচক রফিকুল আলম এগিয়ে রেখেছেন এজন্য, "এনামুল নিঃসন্দেহে ভালো বোলার। তবে রাজ্জাকও খুব ভালো বোলিং করছিল প্র্যাকটিস ম্যাচগুলোতে। ওর বলে এখন অনেক বেশি বৈচিত্র্য। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেও রাজ্জাক বেশ পরীক্ষিত।" কিন্তু টেস্ট ক্রিকেটে তো নন। সেক্ষেত্রে তাকে এই তিনদিনের ম্যাচ খেলিয়ে একটু দেখে নেওয়া কী যেত না? এমন প্রশ্নে প্রধান নির্বাচকের জবাব, "কৌশলগত কারণেই ওকে আমরা এই ম্যাচে খেলাইনি।" এর অর্থ হতে পারে একটাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে এই বাঁ হাতি স্পিনারকে 'গোপন অস্ত্র' বলেই মনে করছে বাংলাদেশ শিবির। রফিকুলও দিলেন তেমন আভাসই, "হতে পারে।"
নিউজিল্যান্ড সফরে প্র্যাকটিসের সময় কাঁধের হাড় স্থানচ্যুত হওয়ায় সিরিজ শুরুর আগেই দেশে ফিরে এসেছিলেন রাসেল। তার ফিটনেস নিয়ে সংশয়ও ছিল শেষ অবধি। তিনদিনের ম্যাচের বোলিং তার সেই সংশয় দূরও করেছে। নির্বাচকরাও তা অস্বীকার করলেন না কিন্তু বললেন, "ফিজিও ড্যারেন (লিফসন) ওকে ফিট ঘোষণা করেছে ঠিকই। তবে ফিটনেসই সবকিছু নয়। সেদিন ও প্রথম স্পেলে ভালো বোলিং করেছে ঠিকই। কিন্তু খেয়াল করলে দেখবেন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্পেলে ওরকম ভালো করেছে কই!"
পরে আবার তিনি যোগ করেছেন, "ফিটনেস ও পারফরম্যান্সই সবকিছু নয়। কেউ খুব ভালো ফর্মে থাকলেও কন্ডিশনের সঙ্গে মানানসই না হলে আমরা তাকে নেব না।" অথচ এই রাসেল তিনদিনের ম্যাচে আদায় করে নিয়েছেন প্রতিপক্ষের শ্রদ্ধা। তার তুলনায় তিনদিনের ম্যাচে অনেকটাই নি
bdnews24