ঢাকা, ১৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই ক্যারিয়ারে ইতি টানতে চেয়েছিলেন মোহাম্মদ রফিক। সর্বশেষ এই ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগটা ঠিকই পেয়েছেন বাংলাদেশ দলের সফলতম বোলার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। তাতে প্রত্যাশিতভাবেই নাম আছে রফিকের। তবে নিউজিল্যান্ড সফর করা দল থেকে বাদ পড়েছেন ফরহাদ রেজা ও এনামুল হক জুনিয়র।
১৪ সদস্যের বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা (সহ-অধিনায়ক), হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, আফতাব আহমেদ, আব্দুর রাজ্জাক, মুূশফিকুর রহিম, শাহাদাত হোসেন, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী ও সাজেদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৩৪৩ ঘ.
bdnews24