২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ২৩৮/৬, ভারত ধুঁকছে

দুজন দু দলের সবচেয়ে অভিজ্ঞ ও বড় তারকা। সিবি সিরিজ ফাইনাল প্রায় নিশ্চিত করার ম্যাচে তাই দুজনের কাছেই একটু বেশি প্রত্যাশা ছিল দলের। কিন্তু সনাৎ জয়াসুরিয়া আর শচীন টেন্ডুলকার সেই প্রত্যাশা পুরণে সমানভাবে ব্যর্থ। দুজনই আউট হয়েছেন কোনো রান না করে! জয়াসুরিয়া রান আউট হয়ে শূন্যহাতে প্যাভিলিয়নে ফেরার পরও সাঙ্গাকারার সেঞ্চুরি আর অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ফিফটির সুবাদে ৬ উইকেটে ২৩৮ রান করেছিল শ্রীলঙ্কা। তবে মালিঙ্গার বলে টেন্ডুলকারের বোল্ড হওয়ার ধাক্কা সামলাতে না পারায় ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৪৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 06:12 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

অ্যাডিলেড, ১৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)