ঢাকা, ১৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গত কিছুদিন তাদের ক্রিকেটে রীতিমতো এক অন্তর্দাহই চলছিল। দলে নির্দিষ্ট সংখ্যক অশ্বেতাঙ্গ খেলোয়াড় রাখতেই হবে, ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সভাপতি নরম্যান আরেন্ডসের এমন গোয়ার্তুমি কিছুতেই মানতে পারছিলেন না দলটির কোচ-অধিনায়ক থেকে শুরু করে সবাই। এবং নিজেরাও বেঁকে বসার পর শেষ পর্যন্ত 'জয়' হয়েছে গ্রায়েম স্মিথদেরই। সুতরাং বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ঢাকায় পৌঁছানো দক্ষিণ আফ্রিকা দলটি শুধু গত কয়েক মাসে মাঠের সফল দলই নয়। মাঠের বাইরেও জিতে এসে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটতে থাকা এক দলও। দুয়ে মিলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি গ্রায়েম স্মিথের কথাজুড়ে থাকলো শুধু দক্ষিণ আফ্রিকাই। প্রসঙ্গক্রমে দুয়েকবার আসলেও বাংলাদেশ ততোটা নয়। দক্ষিণ আফ্রিকানরা যে আছে নিজেদের নিয়েই।
আসন্ন দুই টেস্ট এবং তিন ওয়ানডের সিরিজে বাংলাদেশের তাই তেমন একটা পাত্তাই পাওয়ার কথা নয় তাদের কাছে। যদিও গ্রায়েম স্মিথ বললেন, "আমরা সব সময়ই বাংলাদেশকে সমীহ করে এসেছি।" এবার বাংলাদেশকে সমীহ করার সবচেয়ে বড় কারণ গত বছর এপ্রিলে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সুপার এইট ম্যাচে তাদের বিপক্ষে বাংলাদেশের ৬৭ রানের জয়। কিন্তু নিজেদের সা
bdnews24