ঢাকা, ১৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দিকে বাকি ক্রিকেট বিশ্বের নজর থাকবেই থাকবে। দু'দলের পারফরম্যান্স নয়, দৃষ্টিটা থাকবে ব্যক্তি বিশেষের ওপর। আর তিনি স্টিভ বাকনার। কিছুদিন আগে সিডনি টেস্টে যিনি ভারতের বিপক্ষে একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়ে বিতর্কিত হয়েছেন। এবং ভারতের আপত্তির মুখে আইসিসি তাকে ওই সিরিজ থেকে প্রত্যাহার করে নিতেও বাধ্য হয়। বিতর্কিত এই ক্যারিবীয় আম্পায়ার বাংলাদেশের হোম সিরিজ দিয়েই আবার আম্পায়ারিংয়ে ফিরছেন। দুই টেস্টের সিরিজে তার সঙ্গে দাঁড়াবেন পাকিস্তানের আলীম দার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য বাকনার থাকছেন না। তবে থাকবেন আলীম দার। তার সঙ্গে ৯ মার্চ সিরিজের প্রথম ম্যাচে দাঁড়াবেন এনামুল হক মনি। আর ১২ ও ১৪ মার্চ শেষ দুটো ম্যাচে আলীম দারের সঙ্গী হবেন নাদির শাহ। এই সিরিজের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। ২২ ফেব্র"য়ারি প্রথম টেস্ট শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আর ২৯ ফেব্র"য়ারি থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০৫ঘ.
bdnews24