মুম্বাই, ১৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হরভজনকে নিয়ে মাঠ গরম ছিল এই ক'দিন আগেও। তার বিরুদ্ধে অ্যান্ড্রু সাইমন্ডসকে 'বাঁদর' বলার অভিযোগ, এ অপরাধে তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর প্রতিবাদ,আপত্তি এবং হুমকি ধামকির মুখে নিষেধাজ্ঞা তুলে নিতেই সব ঠান্ডা। ক্রিকেটে স্লেজিংকে কেন্দ্র করে এমন ঘটনা আর কি ঘটবে না? ঘটুক তা বিসিসিআই অন্তত চায় না। বৃহস্পতিবার বিসিসিআই সচিব নিরঞ্জন শাহ জানিয়েছেন, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি-র কাছে শিগগিরই স্লেজিং নিষিদ্ধ করার প্রস্তাব রাখবেন তারা।
আগামী মাসে আইসিসির নির্বাহি কমিটির সভা হবে কুয়ালালামপুরে। সেখানেই স্লেজিং ঠেকিয়ে ক্রিকেটকে আবার আগের রূপে ফেরানোর উদ্যোগ নেয়া হবে বলে হিন্দুস্তান টাইমসকে জাানিয়েছেন নিরঞ্জন শাহ, " আমরা মনে করি, ক্রিকেট এমন খেলা নয় যেখানে বিদ্বেষমূলক কথাবার্তা চলতে পারে। তাই এসব বন্ধ করার কথা বলবো।"
সিডনি টেস্টকে ঘিরে হরভজন ইস্যুর কথা মনে করে স্লেজিং থামানো জরুরি বলে মনে করছেন তিনি,"সিডনির ঘটনার পর সাংষ্কৃতিক ইস্যুগুলো উঠে আসবেই। তাই সমস্যা হতে পারে এমন সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়াই উত্তম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯৪০ঘ.
bdnews24