পার্থ, ১৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হারার পরপরই মাঠে নামার এই এক বিপত্তি। হোক বিশ্বসেরা তারপরও যেন খাদে পড়া হাতির মতো অবস্থা, সবাই পা উঁচিয়ে থাকে ....! শুক্রবারের ম্যাচের আগে অস্ট্রেলিয়ারও সেরকম অবস্থা। নিজেদের ঠিক আগের ম্যাচটায় তারা যে শ্রীলঙ্কাকে ১২৮ রানে হারিয়েছিল সে কথা প্রায় ভুলে গিয়ে মাহেলা জয়াবর্ধনে বলতে পারছেন,"অস্ট্রেলিয়া আর সেই অস্ট্রেলিয়া নেই। ওরা খুব চাপের মধ্যে আছে। ব্যাটিংয়ে দু থেকে তিনজনই কেবল নিয়মিত পারফর্ম করছে। ওদের হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার এটাই মোক্ষম সময়।"
বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর জন্য একটা ছকও তৈরি করে ফেলেছেন জয়াবর্ধনে। পরিকল্পনার প্রথম চাল অস্ট্রেলিয়া অধিনায়ককে আগেভাগে সাজঘরে ফেরানো। পন্টিং চলতি কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে এখনো দু অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি, তার আগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হরভজন সিং তাকে টার্গেট করে সাফল্য পেয়েছিলেন
bdnews24