মুম্বাই, ১৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিল) শিগগিরই ক্রিকেট অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মুখোমুখি দাঁড় করিয়ে ছাড়বে। ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি ছাড়া আইপিএল-এ খেলতে পারবেন না জেনে রিকি পন্টিংরা মনের ক্ষোভ ঝাড়ছেন আগে থেকেই। এবার আইপিএল-এর চেয়ারম্যান এবং কমিশনার ললিত মোদি জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার অনাপত্তি সনদ এর ধার না ধেরে রোববারের মধ্যেই চুক্তিপত্রে সাক্ষর করতে হবে, নইলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আইপিএল-এ খেলা আপাতত স্বপ্নই থেকে যাবে।
"ওদের (ক্রিকেটার) সময় ফুরিয়ে যাচ্ছে। চুক্তিপত্রে স্বাক্ষর করে সেটা রোববারের মধ্যে ফেরত না পাঠালে আগামী তিন বছরের মধ্যে আর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আইপিএল-এ অংশ নিতে দেয়া হবে না"
bdnews24