ব্রিসবেন, ২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেলবোর্নের টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের একদিন পর রোববারই শুরু ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আর তাতে প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে তাদের রীতিমতো লজ্জা দেয়া অস্ট্রেলিয়া। মহেন্দ্র সিং ধোনি অবশ্য এখনো বলছেন," টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটা ছিল ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচ।" তা জঘন্য প্রস্তুতির জন্যও যে সিবি সিরিজের প্রথম ম্যাচ জয়ের সম্ভাবনায় ভারত অস্ট্রেলিয়ার চেয়ে অনেক পিছিয়ে ধোনি কি মানবেন?
টোয়েন্টি টোয়েন্টির মতো এ ম্যাচেও তরুণদের নিয়েই মাঠে নামছে ভারত। শচীন টেন্ডুলকার ফিরছেন,তবে যুবরাজ সিং সম্ভবত খেলতে পারছেন না। ব্রিসবেনের এ ম্যাচে শেষ মুহুর্তে ছোটখাটো কিছু পরিবর্তন আসতে পারে। অস্ট্রেলিয়া দলে একটা পরিবর্তন অবধারিত। পারিবারিক অসুবিধার জন্য এ ম্যাচ খেলছেন না ফাস্ট বোলার স্টুয়ার্ট ক্লার্ক। তার জায়গায় স্কোয়াডে নেয়া হয়েছে অলরাউন্ডার অ্যাশলে নফ্কেকে। অধিনায়ক রিকি পন্টিং আর ওপেনার ম্যাথু হেইডেন এখনো শতভাগ ইনজুরিমুক্ত নন। নিজের পিঠের ইনজুরির কথা মনে করে পন্টিং বলেছেন," আমার খেলার সম্ভাবনা শতকরা নব্বই ভাগ।" তারপরও যদি খেলতে না পারেন এই ভেবে স্ট্যান্ডবাই রাখা হয়েছে অ্যাডাম ভোগসকে।
কে খেলবেন,কে কে খেলতে পারবেন না
bdnews24