ঢাকা, ২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রতিপক্ষকে অল্পতেই বেঁধে রাখা গিয়েছিল। কিন্তু নিজেদের ব্যাটিং ব্যর্থতায় হারতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। শনিবার বিকেএসপিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েষ্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের কাছে তারা হেরে গেছে ৭৩ রানে। চার ম্যাচের এই সিরিজে ক্যারিবীয়রা ১-০ তে এগিয়ে গেল। প্রথম ম্যাচটি ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছিল।
ভারী কুয়াশার কারণে এ ম্যাচটিও নেমে এসেছিল ৪৩ ওভারে। কিন্তু সোহরাওয়ার্দী শুভ'র দলের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েষ্ট ইন্ডিজ যুব দল ৪২ ওভারেই অলআউট হয়ে যায় ১৮৫ রানে। ওপেনার মিলার (৬৬) ছাড়া আর কোনো ব্যাটসম্যানই তেমন কিছু করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান এসেছে ব্রাভোর ব্যাট থেকে। ক্যারিবীয়দের এত অল্পতে গুটিয়ে দেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন পেসার ডলার মাহমুদ। মাত্র ২৬ রান খরচায় চার উইকেট তুলে নেন তিনি। নাসির হোসেন ২০ রানে নেন ২ উইকেট। শাকিলের শিকার একজন। এ ছাড়া তিন তিনটি রান আউট এই ম্যাচে বাংলাদেশ যুব দলের দুর্দান্ত ফিল্ডিংয়ের সাক্ষ্যও দেয়।
কিন্তু এর সবই বিফলে যায় ব্যাটসম্যানদের ব্যর্থতায়। মাহমুদুল হাসানের ৩০ ও শাকিলের অপরাজিত ২১ রান ছাড়া বলার মতো কোনো ইনিংসই নেই বাংলাদেশের ব্যাটসম্যানদের। ওয়েষ্ট ইন্ডিজের ডোয়ায়েস ২৫ রানে নেন ৪ উইকেট। এছাড়া তিনটি করে উইকেট নিয়েছেন জ্যাকবস ও ব্র"কস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/২২৪৬ ঘ.
bdnews24