মেলবোর্ন, ১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে অসহায় আত্মসমর্পণ করলেন ভারতের ব্যাটসম্যানরা। পরিণামে টস জিতে ব্যাট করতে নেমে ১৭ দশমিক ৩ ওভারে মাত্র ৭৪ রানে অল আউট টোয়েন্টি টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত। বীরেন্দর শেবাগ কোনো রান না করে রান আউট হয়ে যে বিপর্যয়টা শুরু করেছিলেন তা আর থামেনি। দলের পে সর্বোচ্চ ২৬ রান করেছেন ইরফান পাঠান। ব্র্যাকেন তিনটি (৩/১১), ভোগস দুটি (২/৫) আর লি,হাসি, হোপস আর নফকে নিয়েছেন একটি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৬১২ ঘ.
bdnews24