মেলবোর্ন, ১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ১৫ দশমিক ২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৩ রান করতে পেরেছে তারা। বীরেন্দর শেবাগ কোনো রান না করে রান আউট হয়ে যে বিপর্যয়টা শুরু করেছিলেন তা আর থামেনি। দলের পে সর্বোচ্চ ১৮ রান করে লড়ে যাচ্ছেন ইরফান পাঠান। ব্র্যাকেন দুটি আর লি,হাসি, হোপস, নফকে আর ভোগস নিয়েছেন একটি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫৪১ ঘ.
bdnews24