ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে অল্প কিছু সুখস্মৃতি আছে বাংলাদেশের, তার প্রায় সব কটির সঙ্গেই জড়িয়ে আছে তার নাম। প্রিয় প্রতিপক্ষকে পেয়ে মোহাম্মদ আশরাফুল আবার জ্বলে ওঠায় ঢাকা টেস্টেও এসেছে খানিকটা লড়াইয়ের আভাস। ৫২১ রানের প্রায় অসম্ভব এক টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে চা বিরতির আগেই ১৮০ রানে পাঁচ উইকেট হারালেও বাংলাদেশ চতুর্থ দিনের শেষ সেশনটা কাটিয়ে দিয়েছে আর কোনো বিপদ ছাড়াই। সাকিব আল হাসানকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৭৪ রানের জুটি গড়ে আশরাফুল বাংলাদেশকে নিয়ে গেছেন ৫ উইকেটে ২৫৪ রান পর্যন্ত।
দিনশেষে রানে ৭০ অপরাজিত আশরাফুল ১৮ ইনিংস পর প্রথমবারের মতো পেয়েছেন ফিফটি, তার সঙ্গী সাকিবের সংগ্রহ ৩৪। গত বছরের জুলাই মাসে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সেঞ্চুরি করার পর থেকে খরা চলছিল বাংলাদেশ অধিনায়কের ব্যাটে।
আশরাফুলের কাছে শ্রীলঙ্কা যেমন, মুত্তিয়া মুরালিধরনের কাছে বাংলাদেশ তারচেয়েও বেশি কিছু। বাংলাদেশের ইনিংসটাকেও যথারীতি কাঁপিয়ে দিয়েছেন এই অফস্পিনারই।
মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশনে তিন উইকেট তুলে নিয়ে চতুর্থ দিনেই ম্যাচ শেষ করে দেওয়ার একটা সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।
জুনায়েদ সিদ্দিকীকে (৩৭) স্লিপে মাহেলা জয়াবর্ধনের ক্যাচ বানিয়ে শুরু। এরপর একে একে তার শিকার হয়েছেন রাকিবুল হাসান (২৪) আর মেহরাব হোসেন জুনিয়রও (২৩)।
বাংলাদেশের এই তিন ব্যাটসম্যানের মতোই শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনারও। কিন্তু তিলকরতে
bdnews24