২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত আর কেউ আইসিএল-এ যাচ্ছেন না, জানালেন হাবিবুল

তিনি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ছিলেন, তখনই আইসিএলে নাম লিখিয়ে ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন হাবিবুল বাশাররা। কাজেই গাজী আশরাফ লিপুর সঙ্গে দেখা হলে আগের মতো আর সাবলীল থাকতে পারেন না তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ২৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তিনি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ছিলেন, তখনই আইসিএলে নাম লিখিয়ে ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন হাবিবুল বাশাররা। কাজেই গাজী আশরাফ লিপুর সঙ্গে দেখা হলে আগের মতো আর সাবলীল থাকতে পারেন না তারা। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এই দুই সাবেক অধিনায়ক কুশল বিনিময়ের পর আর কথাই খুঁজে পাচ্ছিলেন না। বিসিবির পরিচালনা পর্ষদের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানই নীরবতা ভাঙ্গলেন অবশেষে। হাসতে হাসতে হাবিবুলকে বললেন, "আর পেয়ার-টেয়ার নিও না ভাই। একবার থাবা বসিয়েছ, আর বসিও না।" স